Well being drink | গরমে পেটের সমস্যা? ভাজা জিরে দিয়ে খেয়ে দেখুন এই পানীয়

Well being drink | গরমে পেটের সমস্যা? ভাজা জিরে দিয়ে খেয়ে দেখুন এই পানীয়

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাতে বৃষ্টি হলেও সকাল হতেই ভ্যাপসা গরম। বাইরে বের হলেই পিপাসায় গলা শুকিয়ে আসছে। জল খেতে মন চাইছে সারাক্ষণ। এমন হলে পিপাসা মেটাতে বানিয়ে নেওয়া যেতে পারে এই পানীয়। বাড়ি থেকে খেয়ে বের হলে শরীর হাইড্রেটেড থাকবে। বোতলে ভরেও সঙ্গে নিয়ে যেতে পারেন। এতে বাজার চলতি কোল্ড ড্রিঙ্ক বা অন্যান্য পানীয় থেকে বিরত থাকা যাবে।

রাস্তায় অনেকরকমের পানীয় পাওয়া যায় কিন্তু সব পানীয় কি আর শরীরের জন্য ভালো? কী দিয়ে তৈরি হচ্ছে সেটা দেখে নিতে হবে। এসব ঝামেলা এড়িয়ে যেতে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন পেটের জন্য উপকারী পানীয়(Well being drink)। শুধু লাগবে বড় দুটো পাতি লেবু, চিনি, বিট নুন, ভাজা জিরে, পুদিনা পাতা, জলজিরা, বরফ।

পদ্ধতি

প্রথমে লেবুর রস বের করে একটি পাত্রে রেখে দিন। ভাজা জিরে গুঁড়ো করে নিন। এবার একটি গ্লাসে প্রথমে লেবুর রস দিয়ে চিনি ও নুন দিয়ে মিশিয়ে নিন। তারপর পুদিনা পাতা একটু থেতো করে ও ভাজা জিরে দিয়ে মিশিয়ে নিন। শেষে জল ও বরফ দিয়ে নিন। পরিবেশনের সময় উপর থেকে দিয়েদিন জলজিরা। এটা গন্ধরাজ লেবু দিয়েও বানাতে পারেন, তাতে খেতে আরও ভাল লাগবে। সেক্ষেত্রেও যেমন টক চান, সেই বুঝে লেবুর রস দেবেন। এই পানীয় স্বাস্থ্যকর। পেট ভাল রাখবে। খাবার হজম করতে সাহায্য করবে। যদি কারও চিনি খেতে ইচ্ছে না করে সুগার ফ্রি জাতীয় কিছু বা গুড় অ্যাড করতে পারেন। যদি একটু অন্যরকম স্বাদ পছন্দ হয়, তাহলে জলের বদলে সোডা বা যেকোনও কোল্ড ড্রিঙ্ক(Well being drink)দিয়ে দিতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *