উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগে বেশিরভাগ বাঙালি বাড়িতেই খাওয়ার পর পান চিবিয়ে খাওয়ার চল ছিল। এখন তা অনেকটা কমেছে। তবে এই পান কিন্তু শুধুমাত্র মুখশুদ্ধি নয়। এটি নানা শারীরিক সমস্যাও দূরে রাখে। পান পাতার গুণগুলি জেনে নিন (Well being Advantages)।
১. পান হজমে সাহায্য করে। গ্যাস, অম্বলের সমস্যাও কমে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলেও পান উপকারী।
২. পানে অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ আছে যা ব্রণ, ফুসকুড়ি সারিয়ে তোলে। এছাড়াও ত্বকে অ্যালার্জি, কালো ছোপ, সান বার্ন হলেও কয়েকটা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগাতে পারেন।
৩. সর্দি-কাশি সারাতেও পান বেশ উপকারী। জলে পান পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। গরম গরম এই পানীয় পান করলে সর্দি-কাশি থেকে দ্রুত আরোগ্য মিলবে।
৪. নিয়মিত পান খেলে শরীরের বিপাকহার বাড়ে। এর ফলে রক্ত সঞ্চালনও ভালো হয়।
তবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন:
১. খালি পেটে পান খাবেন না।
২. পানের সঙ্গে জর্দা মিশিয়ে খেলে পানের সমস্ত গুণ নষ্ট হয়ে যায়।
৩. পানে বেশি মাত্রায় চুন খেলে দাঁতের ক্ষতি হয়
৪. পানের সঙ্গে বেশি সুপারি খাবেন না
