উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই অন্তর্বর্তী বাজেটে (WB Finances 2026) লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হল। মোটের উপর ৫০০ টাকা করে বরাদ্দ বাড়তে চলেছে। সাধারণ মহিলারা যারা ১০০০ টাকা করে ভাতা পান তাঁরা ১৫০০ টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে এসসি, এসটি মহিলারা যারা ১২০০ টাকা করে ভাতা পেতেন, তাঁরা ১৭০০ টাকা করে পাবেন।
লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা যে বাড়তে চলেছে তা নিয়ে একপ্রকার নিশ্চয়তা ছিলই। ভোটের আগে এটা রাজ্য সরকারের অন্যতম অস্ত্র। সেই মতোই এদিন বাজেট পেশের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একই সঙ্গে আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের ভাতাও ১০০০ টাকা করে বাড়ানো হল। আইসিডিএস কর্মীদেরও ১০০০ টাকা করে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ডিএ বাড়ানো হয়েছে ৪ শতাংশ। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে।
বিস্তারিত আসছে…
