Vitamin C | রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি, অতিরিক্ত খেলে দেখা দিতে পারে সমস্যাও!

Vitamin C | রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি, অতিরিক্ত খেলে দেখা দিতে পারে সমস্যাও!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরকে সুস্থ রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন সি (Vitamin C)। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্ষত নিরাময়ের পাশাপাশি বিভিন্নভাবে সাহায্য করে এই উপাদান। তবে কেউ যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার বা ভিটামিন সি সাপ্লিমেন্ট বেশি পরিমাণে খান, তবে তা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এতে কী কী সমস্যা দেখা দিতে পারে জেনে নিন।

অতিরিক্ত আয়রন

ভিটামিন সি নন-হিম আয়রনের শোষণ বাড়িয়ে দিতে পারে। যা সাধারণত উদ্ভিদজাত খাবারে পাওয়া যায়। শরীরের জন্য উপকারী হলেও, অত্যধিক আয়রন হিমোক্রোমাটোসিস রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে। এর ফলে লিভারের ক্ষতি, হৃদরোগ ও ডায়াবিটিসের ঝুঁকি বাড়তে পারে।

দাঁতের এনামেল ক্ষয়

ভিটামিন সি সাপ্লিমেন্ট যে সব ট্যাবলেটে থাকে, তা অতি অ্যাসিডিক প্রকৃতির। তাই সময়ের সঙ্গে তা দাঁতের এনামেল নষ্ট করে দেয়। এই ক্ষয়ের ফলে দাঁতের সংবেদনশীলতা বৃদ্ধি পায়। দাঁতের রঙ বিবর্ণ হয়। ক্যাভিটি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

কিডনিতে পাথর

উচ্চ মাত্রায় ভিটামিন সি গ্রহণ করলে, প্রস্রাবে অক্সালেটের মাত্রা বৃদ্ধি পায়। অতিরিক্ত বিপাকের কারণে অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে জমাট বাঁধে, যা কিডনিতে পাথর তৈরি করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *