Vijay-Rashmika Press Meet | ‘তেলেগু রাজ্য নতুন পুত্রবধূ পেল’, বিজয়ের কথা শুনে মঞ্চে ‘লাজে রাঙা’ রশ্মিকা, ভাইরাল ভিডিও

Vijay-Rashmika Press Meet | ‘তেলেগু রাজ্য নতুন পুত্রবধূ পেল’, বিজয়ের কথা শুনে মঞ্চে ‘লাজে রাঙা’ রশ্মিকা, ভাইরাল ভিডিও

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রূপকথার বিয়ে সেরেছেন বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা। বিয়ের পর প্রথমবারের মতো হায়দরাবাদে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন এই নবদম্পতি (Vijay-Rashmika Press Meet)। আর সেখানেই বিজয় তাঁর স্ত্রী রশ্মিকাকে নিয়ে এমন এক মন্তব্য করলেন, যা শুনে লজ্জায় লাল হয়ে গেলেন ‘ন্যাশনাল ক্রাশ’।

‘ঘরের বউ’কে আগলে রাখার আর্জি

হলুদ পাঞ্জাবিতে বিজয় এবং হালকা গোলাপি শাড়িতে রশ্মিকা (Rashmika Mandanna)— বুধবারের দুপুরে এই জুটি যেন গ্ল্যামারের সংজ্ঞাই বদলে দিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় আবেগঘন গলায় বলেন, “আপনারা আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন। আমার কেরিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত আপনারা সবসময় পাশে থেকেছেন। আজ যখন আমি বিবাহিত, তখনও আপনারা আমার খুশিতে শামিল। তেলেগু রাজ্যগুলি (অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা) আজ এক নতুন পুত্রবধূ পেল। দয়া করে ওকে একটু আগলে রাখবেন, ওর খেয়াল রাখবেন।” বিজয়ের মুখে ‘নতুন পুত্রবধূ’র কথা শুনেই পাশে দাঁড়িয়ে থাকা রশ্মিকা লজ্জায় মুখ নীচু করে হাসতে শুরু করেন, যা ক্যামেরাবন্দি হতেই ভাইরাল হয়ে যায়।

আশীর্বাদ চাইলেন রশ্মিকা

মঙ্গলসূত্র ও সিঁথিতে সিঁদুর পরা রশ্মিকাকে এদিন অপূর্ব দেখাচ্ছিল। তিনি সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, “এটি আমাদের জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ। আমরা আপনাদের সকলের আশীর্বাদ চাই যাতে আমরা একটি সুন্দর নতুন জীবন শুরু করতে পারি।” এর আগে একটি ফ্যান মিটে বিজয়কে নিজ হাতে খাইয়ে দিতেও দেখা গিয়েছিল রশ্মিকাকে।

‘ডিয়ার কমরেড’ থেকে বাস্তব জীবন

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবির সেটে প্রথম আলাপ। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের (Virosh) রসায়ন পছন্দ করেছিলেন দর্শক। দীর্ঘদিনের সম্পর্কের পর গত বছরের অক্টোবরে বাগদান সেরেছিলেন তাঁরা। অবশেষে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। বুধবার রাতেই হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে বসছে তাঁদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন (Hyderabad Reception), যেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *