Vande Mataram | জাতীয় সংগীতের ধাঁচেই সম্মান ‘বন্দেমাতরম’কে! নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

Vande Mataram | জাতীয় সংগীতের ধাঁচেই সম্মান ‘বন্দেমাতরম’কে! নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় সংগীতের (জনগণমন) ধাঁচেই এবার জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’-এর (Vande Mataram) জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA Pointers)। বুধবার সকালে প্রকাশিত এই নির্দেশিকা অনুযায়ী, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সংগীতের পরেই ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গানটি চলাকালীন উপস্থিত সকল ব্যক্তিকে সসম্মানে দাঁড়িয়ে থাকতে হবে।

পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠান বা রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত যে কোনও অনুষ্ঠানে তাঁর আগমন ও প্রস্থানের সময়ও গানটি বাজানো হবে। তবে সিনেমা হলে এটি বাজানো বাধ্যতামূলক করা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হল, ১৯৩৭ সালে কংগ্রেসের ছেঁটে ফেলা চারটি স্তবক সহ মোট ছয়টি স্তবকই এখন থেকে গাওয়া হবে।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *