Vande Bharat Sleeper | বৃহস্পতিবার থেকে নিয়মিত যাত্রা বন্দে ভারত স্লিপারের, ভাড়া নিয়ে এখনও সাসপেন্স রেলের

Vande Bharat Sleeper | বৃহস্পতিবার থেকে নিয়মিত যাত্রা বন্দে ভারত স্লিপারের, ভাড়া নিয়ে এখনও সাসপেন্স রেলের

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি ও আলিপুরদুয়ার: উদ্বোধনী যাত্রা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রেলের তরফে বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) নিয়মিত যাত্রার দিন ঘোষণা করে দেওয়া হল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NF Railway) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কামাখ্যা থেকে কমার্সিয়াল যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি। বুধবার ছাড়া এখান থেকে সপ্তাহের অন্যান্য দিন ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

পূর্ব রেলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে হাওড়া থেকে ট্রেনটির নিয়মিত চলাচল শুরু হচ্ছে ২৩ জানুয়ারি থেকে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। তবে ট্রেনটির ভাড়া কত, তা জানানো হয়নি কোনও নির্দেশিকাতেই। রেলের এক উচ্চপদস্থ আধিকারিকের বক্তব্য, ‘নির্দিষ্টভাবে প্রতিটি শ্রেণির ভাড়ার কাঠামো ঠিক করা হয়েছে। কিন্তু ওই ভাড়ার সঙ্গে কিছু ট্যাক্স যুক্ত হবে। তাছাড়া এধরনের ট্রেনগুলির ক্ষেত্রে ভাড়া ওঠানামা করে। ফলে স্পষ্ট করে ভাড়া কত, তা বলা যায় না।’ রেল সূত্রে খবর, সোমবার থেকে পাওয়া যাবে বন্দে ভারত স্লিপারের টিকিট।

কলকাতা যাওয়ার জন্য উত্তরবঙ্গ একটু বেশি রাতে ট্রেনের দাবি করে আসছিল দীর্ঘদিন ধরেই। সেই দাবি পূরণ হয়েছে বন্দে ভারত স্লিপারের মধ্যে দিয়ে। শনিবারই মালদা থেকে ট্রেনটির যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলের তরফে জানিয়ে দেওয়া হল কমার্সিয়াল যাত্রার দিন। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ও কামাখ্যার মধ্যে সেমিহাইস্পিড ট্রেনটি মালদা টাউন ও নিউ জলপাইগুড়ি জংশনে (এনজেপি) ১০ মিনিট এবং আজিমগঞ্জ ও নিউ কোচবিহারে ৫ মিনিট করে দাঁড়াবে। বাকি স্টপগুলিতে স্টপ টাইম ২ মিনিট। কামাখ্যা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়া পৌঁছাবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে। এই ট্রেনটি যাত্রাপথে উত্তরবঙ্গের নিউ আলিপুরদুয়ারে ৯টা ২৩ মিনিটে, নিউ কোচবিহারে ৯টা ৪০ মিনিটে, জলপাইগুড়ি রোড স্টেশনে ১০টা ৫৫ মিনিটে, এনজেপিতে ১১টা ৩০ মিনিটে, আলুয়াবাড়ি রোডে ১২টা ২২ মিনিটে, মালদা টাউনে ৩টা ২৫ মিনিটে পৌঁছাবে এবং হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার পথে ট্রেনটি উত্তরবঙ্গের মালদা টাউনে ১০টা ৫০ মিনিটে, আলুয়াবাড়ি রোডে ১২টা ৫৮ মিনিটে, এনজেপিতে ১টা ৪০ মিনিটে, জলপাইগুড়ি রোডে ২টা ২০ মিনিটে, নিউ কোচবিহারে সাড়ে তিনটা এবং নিউ আলিপুরদুয়ারে ৩টা ৪৮ মিনিটে পৌঁছাবে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়ার ডিসিএম আশিফ আলি বলেন, ‘সোমবার থেকে টিকিট বুকিংয়ের সুবিধা পেতে পারেন যাত্রীরা।’ একটু বেশি রাতে ট্রেন মেলায় সন্তোষ প্রকাশ করেছে উত্তরবঙ্গের পর্যটন ও বাণিজ্য মহল। তবে ভাড়া কত হবে, তা নিয়েই মূলত প্রশ্ন সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *