Uttar Pradesh | ট্রাকের টায়ার ফেটে বিপত্তি, গাড়ির সঙ্গে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী

Uttar Pradesh | ট্রাকের টায়ার ফেটে বিপত্তি, গাড়ির সঙ্গে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে (Agra-Lucknow Expressway) দুর্ঘটনা। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী বেবি রানি মৌর্য (Child Rani Maurya)।

শুক্রবার রাতে হাথরস থেকে প্রশাসনিক বৈঠক সেরে ফিরছিলেন মন্ত্রী। জানা যাচ্ছে, রাস্তার কাজের জন্য এক্সপ্রেসওয়ের একাংশে ডাইভারশন করা হয়। ফলে সমস্ত গাড়িই একটি লেন দিয়ে যাতায়াত করছিল। সেইসময় একটি দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মন্ত্রীর গাড়ির উপরে এসে পড়ে। তবে চালকের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রীর কোনো আঘাত লাগেনি। এনিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়। মন্ত্রী অন্য একটি গাড়িতে করে লখনউ-র (Lucknow) উদ্দেশে রওনা দেন। এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *