US India Commerce | ১৮ শতাংশ থেকে একধাক্কায় ১০! সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল ট্রাম্পের শুল্ক নীতি, বড় স্বস্তি পেল ভারত

US India Commerce | ১৮ শতাংশ থেকে একধাক্কায় ১০! সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল ট্রাম্পের শুল্ক নীতি, বড় স্বস্তি পেল ভারত

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিতর্কিত আন্তর্জাতিক আমদানি শুল্ক নীতি নিয়ে জলঘোলা অব্যাহত। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক (US Supreme Courtroom Ruling) আরোপকে ‘বেআইনি’ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই পিছু হঠল হোয়াইট হাউস (White Home Replace)। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (IEEPA) ব্যবহার করে যে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল, তা আর কার্যকর হবে না। এর ফলে ভারতের মতো দেশগুলির ওপর থেকে বাড়তি শুল্কের বোঝা অনেকটাই লাঘব হতে চলেছে (US India Commerce)

আমেরিকার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এককভাবে শুল্ক বৃদ্ধি করে প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। আদালতের এই রায়ে ক্ষুব্ধ ট্রাম্প সুপ্রিম কোর্টের সমালোচনা করে তৎক্ষণাৎ অন্য একটি আইনের (১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারা) সাহায্য নিয়ে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশে স্বাক্ষর করেছেন।

ভারতের ওপর প্রভাব ও শুল্কের সমীকরণ:

  • আগের পরিস্থিতি: ট্রাম্পের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভারত থেকে রপ্তানি করা পণ্যের ওপর ১৮ শতাংশ শুল্ক দিতে হচ্ছিল।
  • বর্তমান স্বস্তি: সুপ্রিম কোর্টের নির্দেশে এই ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক বাতিল হয়ে গেল।
  • নতুন বোঝা: তবে ট্রাম্পের সই করা নতুন ১০ শতাংশ শুল্কের আওতায় পড়বে ভারতও। ১৯৭৪ সালের আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই শুল্ক আপাতত ১৫০ দিন কার্যকর থাকতে পারে। সম্ভবত ২৪ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।

আদালতের রায়ে হতাশ হলেও ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে চির ধরাতে নারাজ ট্রাম্প। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রী মোদি একজন মহান মানুষ। ভারতের সঙ্গে আমাদের যে ন্যায্য বাণিজ্যিক সমঝোতা হয়েছে, তা অপরিবর্তিত থাকবে।” তাঁর দাবি, মোদি আমেরিকার সঙ্গে চুক্তির ক্ষেত্রে অত্যন্ত নমনীয় ও সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *