US immigrant Visa Suspension | এক ধাক্কায় বন্ধ মার্কিন ভিসা! ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশ-পাকিস্তান সহ ৭৫টি দেশ

US immigrant Visa Suspension | এক ধাক্কায় বন্ধ মার্কিন ভিসা! ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশ-পাকিস্তান সহ ৭৫টি দেশ

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের অভিবাসন নীতিতে বড়সড়ো ধাক্কা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পাকিস্তান (Pakistan), বাংলাদেশ সহ (Bangladesh) বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ওয়াশিংটন (US immigrant Visa Suspension)। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (US State Division) তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে।

ট্রাম্পের নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইরাক, মিশর ও ইয়েমেনের মতো দেশগুলি। তবে এই তালিকায় নাম নেই ভারতের। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা স্ক্রিনিং বা যাচাইকরণ পদ্ধতি পুনর্বিবেচনা করার জন্য এই বিরতি নেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, মূলত যারা আমেরিকায় গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাঁদের আটকানোই এই পদক্ষেপের মূল লক্ষ্য। কনস্যুলার আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা এবং আর্থিক সঙ্গতি খতিয়ে দেখে তবেই যেন ভিসা দেওয়া হয়। যদি মনে হয় কোনও আবেদনকারী মার্কিন অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়াবেন, তবে বর্তমান আইনের আওতায় সরাসরি আবেদন নাকচ করা হবে। তবে যারা পর্যটক, ব্যবসা বা স্বল্পমেয়াদী ভিসায় আমেরিকায় যেতে চান, তাঁদের কোনও সমস্যা কোনও হবে না।

সুদূরপ্রসারী প্রভাব পর্যটন, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে এই সিদ্ধান্তের ফলে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই স্থগিতাদেশ কতদিন চলবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। আপাতত এই ৭৫টি দেশের হাজার হাজার আবেদনকারীর কপালে চিন্তার ভাঁজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *