উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিতর্কিত আন্তর্জাতিক শুল্কনীতিকে (Trump Tariff coverage) ‘অসাংবিধানিক’ ও ‘ক্ষমতার অপব্যবহার’ বলে ঘোষণা করল আমেরিকার সুপ্রিম কোর্ট (US Supreme Courtroom)। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ৯ বিচারপতির বেঞ্চ ৬-৩ ভোটের ব্যবধানে এই ঐতিহাসিক রায় দিয়েছে। আদালতের মতে, জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট এককভাবে এই বিশাল শুল্ক চাপাতে পারেন না।
প্রধান বিচারপতি জন রবার্টস তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট জানান, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (IEEPA) প্রেসিডেন্টকে একতরফাভাবে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। শুল্ক সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার কেবল মার্কিন কংগ্রেসের।
এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসন বড়সড় আইনি ও আর্থিক জটিলতায় পড়তে চলেছে। সরকারের লক্ষ্য ছিল আগামী ১০ বছরে ১ ট্রিলিয়ন ডলার আয় করা, কিন্তু এখন সংগৃহীত প্রায় ১৭৫ বিলিয়ন ডলার আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে, তারা বরাবরই চড়া শুল্কের বিরোধী। আন্তর্জাতিক বাজারে আমেরিকার এই পিছুটান বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
