Tour Cancel | ভারত সফর বাতিল ইজরায়েলের প্রধানমন্ত্রীর! দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Tour Cancel | ভারত সফর বাতিল ইজরায়েলের প্রধানমন্ত্রীর! দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দিল্লিতে (Delhi) ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রচুর। আর এর জেরে দেশ জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই প্রভাব গিয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও (Worldwide Affairs)।

এবছরের শেষ দিকে ভারত সফরে আসার কথা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israel PM) বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর তিনিও সেই সফর পিছিয়ে দিয়েছেন। ইজরায়েলি নিরাপত্তা (Israeli Safety) সংস্থাগুলি জরুরি ভিত্তিতে এর মূল্যায়নের পরই সফরের ব্যপারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইজরায়েলের এক সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেতানিয়াহু (Benjamin Netanyahu) চলতি বছরে আর ভারত সফর করবেন না। আগামী বছরের জন্য তিনি চিন্তা ভাবনা করবেন।

এর আগে গোটা বছরে তিন দফায় ভারত সফরের পরিকল্পনা করা হয়েছিল নেতানিয়াহুর জন্য। কিন্তু এপ্রিলে নির্বাচনের সময়সূচির জন্য সফর বাতিল হয়েছিল। এরপর সেপ্টেম্বরের ভোটকে কেন্দ্র করে ব্যস্ততা দেখিয়ে তিনি ৯ সেপ্টেম্বরের একদিনের সফর বাতিল (Tour Cancel) করেছিলেন। এবারও দিল্লি বিস্ফোরণ কাণ্ডকে সামনে রেখে তিনি ভারত সফর পিছিয়ে দিলেন।

২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তেল আভিভ সফর করেন। আর ২০১৮ সালের জানুয়ারিতে ভারত সফর করেছিলেন নেতানিয়াহু। তারপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিশেষ গুরুত্ব পায়। তাই ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত হওয়ায় দুই দেশের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *