জঙ্গিপুর: পুরনো বিবাদের জেরে খুন হলেন এক তৃণমূলকর্মী (Tmc employee killed)। আলেম শেখ নামে ওই তৃণমূলকর্মীকে প্রথমে কুপিয়ে পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। মুর্শিদাবাদের ফরাক্কা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আলম শেখ পেশায় নৈশ প্রহরীর কাজ করতেন।
পাশাপাশি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। তার বৌদি বৌদি হাসনারা বিবি স্থানীয় পঞ্চায়েত সমিতির তৃণমূলের জনপ্রতিনিধিও বটে। প্রতিদিনের মতো রবিবার গভীর রাতে আলম কাজে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন। এই পর্যন্ত সব ঠিক থাকলেও তারপরে ঘটে যায় বিপত্তি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তার কোন খোঁজ না মেলায় পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করে। অবশেষ এদিন ক্ষতবিক্ষত অবস্থায় দেহ দেহ উদ্ধার হওয়ায় হতবাক হয়ে যান সকলে।
