উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের বাদ্যি বেজে উঠেছে বাংলায়। হাতে গোনা আর মাত্র একটা মাস, তারপরই গণতন্ত্রের উৎসবে সামিল হবেন বঙ্গবাসী। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি আসনে প্রথম দফায় বিধানসভা ভোট (West Bengal Meeting Election 2026)। এই নির্বাচনের ঠিক একমাস আগে থেকেই ঝোড়ো প্রচারে নামছে রাজ্যের শাসক দল (TMC)। বিজেপিকে রুখতে এবং দলের মনোবল বাড়াতে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব ময়দানে নামছেন।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের দুই প্রান্ত থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ উত্তরবঙ্গ থেকে প্রচার অভিযান শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি আলিপুরদুয়ার (Alipurduar) প্যারেড গ্রাউন্ডে একটি জনসভা করবেন। জানা যাচ্ছে, সেদিন আরও দুটি সভা করার কথা তাঁর – মাটিগাড়া ও ময়নাগুড়ি।
একই দিনে দক্ষিণবঙ্গেও প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভাটি অনুষ্ঠিত হতে পারে। এই প্রচার অভিযানের মাধ্যমে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি কোণায় নিজেদের বার্তা পৌঁছাতে এবং বিজেপির মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে।
বিস্তারিত আসছে…
