Tejashwi Yadav | মা-বোনেদের বার্ষিক ৩০ হাজার টাকা অর্থসাহায্যের প্রতিশ্রুতি! বিহার ভোটের আগে ঘোষণা তেজস্বীর

Tejashwi Yadav | মা-বোনেদের বার্ষিক ৩০ হাজার টাকা অর্থসাহায্যের প্রতিশ্রুতি! বিহার ভোটের আগে ঘোষণা তেজস্বীর

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে প্রথম দফার বিধানসভা ভোটের (Bihar Meeting Polls) আগে বড় ঘোষণা করলেন আরজেডি নেতা (RJD) তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব (Tejashwi Yadav)। মঙ্গলবার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিহারে ক্ষমতায় এলে আগামী বছরের জানুয়ারিতে মহিলাদের বার্ষিক ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এদিন পাটনায় সংবাদিক সম্মেলন করে আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী জানান, নতুন এই প্রকল্পের নাম ‘মায়ি বহিন মান যোজনা’ (Mai Bahin Maan Yojana)। আগামী ১৪ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন ওই আর্থিক সাহায্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। আরজেডি নেতার কথায়, “আমি অনেক জায়গায় গিয়েছি এবং মহিলাদের সঙ্গে কথা বলেছি। বিহারের সকল মা ও বোনেরা ‘মায়ি বহিন মান যোজনা’ নিয়ে উচ্ছ্বসিত। মানুষের মতে এই যোজনা তাঁদের অর্থনৈতিক ন্যায়বিচার প্রদান করবে।” গত সপ্তাহে আরজেডির ইস্তেহারে আগামী ১ ডিসেম্বর থেকে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা এবং পরবর্তী পাঁচ বছর ধরে প্রতি বছর ৩০ হাজার টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তেজস্বী জানিয়েছেন, ‘মা ও বোনেদের’ দাবির ভিত্তিতে আগামী ১৪ জানুয়ারিই পুরো অর্থ হস্তান্তর করা হবে।

শুধু তাই নয়, এদিন তেজস্বী এও জানিয়েছেন যে, তাঁর নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ধানচাষিদের কুইন্টাল পিছু ধানের জন্য ৩০০ টাকা এবং গমচাষিদের কুইন্টাল পিছু গমের জন্য ৪০০ টাকা ন্যায্য সহায়ক মূল্য (এমএসপি) দেওয়া হবে।

উল্লেখ্য, মহিলা ভোট ব্যাংকের উপর নজর রেখে নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ শুরু করেছে (Mukhyamantri Mahila Rojgar Yojana)। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলাদের ব্যবসা শুরুর জন্য ১০ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো। সে রাজ্যের ১ কোটি মহিলা এই অর্থসাহায্য পাবেন। আর সেটিকে টেক্কা দিতেই প্রথম দফার ভোটের ঠিক আগেই তেজস্বী নতুন প্রকল্পের ঘোষণা করলেন বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *