Tea Business Awards | পুরস্কৃত ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভর গোষ্ঠী

Tea Business Awards | পুরস্কৃত ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভর গোষ্ঠী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: চা শিল্পে পারদর্শিতার জন্য পুরস্কৃত (Tea Business Awards) করা হল উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের তিনটি স্বনির্ভর গোষ্ঠীকে। এর মধ্যে জলপাইগুড়ি জেলার দুটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। অপরটি পাহাড়ের। টি বোর্ডের তরফে গত শনিবার শিলিগুড়ির (Siliguri) একটি অভিজাত হোটেলে আয়োজিত চিন্তন শিবিরে স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার পেয়েছে ময়নাগুড়ির জয় জল্পেশ টি গ্রোয়ার্স সোসাইটি। পুরস্কার তুলে দেন টি বোর্ডের উত্তর-পূর্বের এগজিকিউটিভ ডিরেক্টর অনুরিতা ফুকন।

২০২৫-’২৬ অর্থবর্ষের টি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশন স্কিমের আওতায় ওই পুরস্কার দেওয়া হয়েছে। ১৮টি মানদণ্ডের ওপর বিবেচনা করে ওই পুরস্কারপ্রাপকদের বেছে নেওয়া হয়। উত্তরবঙ্গ ও বিহার মিলিয়ে ক্ষুদ্র চা চাষিদের মোট আটটি স্বনির্ভর গোষ্ঠী প্রতিযোগিতায় ছিল। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পায় দার্জিলিংয়ের মিনারেল স্প্রিং স্মল টি গ্রোয়ার্স সোসাইটি ও ধূপগুড়ির দুরামারি সোনালি স্মল টি গ্রোয়ার্স সোসাইটি। ময়নাগুড়ির জয় জল্পেশ ও দুরামারির সোনালি মূলত সিটিসি চা তৈরি করে। অন্যদিকে পাহাড়ের মিনারেল স্প্রিং অর্থোডক্স চা তৈরির জন্য বিখ্যাত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *