Tea Backyard Wage | কেরলে মজুরি বেড়ে ৫৪৬! ভোটের মুখে উত্তরবঙ্গেও কি বাড়বে চা শ্রমিকদের বেতন? তুঙ্গে রাজনৈতিক তর্জা 

Tea Backyard Wage | কেরলে মজুরি বেড়ে ৫৪৬! ভোটের মুখে উত্তরবঙ্গেও কি বাড়বে চা শ্রমিকদের বেতন? তুঙ্গে রাজনৈতিক তর্জা 

খেলাধুলা/SPORTS
Spread the love


নাগরাকাটা: অসমের পর কেরল। দক্ষিণের ওই রাজ্যেও এবার চা শ্রমিকদের মজুরি (Tea Backyard Wage) বাড়ল। সেখানে মজুরি ৪৮ টাকা বাড়ানো হয়েছে। এতে কেরলে চা শ্রমিকদের (Kerala Tea Staff) মজুরি বেড়ে ৫৪৬ টাকা হবে। এই নয়া সিদ্ধান্ত আগামী ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে অসম, কেরল-এর মতো চা উৎপাদক রাজ্যে চা শ্রমিকদের মজুরি বাড়ার পর ভোটের আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের (North Bengal Tea Staff) মজুরি বৃদ্ধির বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল বলেই মনে করা হচ্ছে। চা শ্রমিকদের যৌথ সংগঠন জয়েন্ট ফোরাম ইতিমধ্যেই বিষয়টিকে হাতিয়ার করে প্রচারে নেমে পড়েছে। তাদের ডাকা দু’দিনের গেট মিটিং-এ সোমবারের পর মঙ্গলবারও মজুরি অস্ত্রে শান দিতে দেখা গিয়েছে ফোরাম নেতাদের।

যৌথ মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও সিটুর রাজ্য সম্পাদক জিয়াউল আলম বলেন, ‘দক্ষিণ ভারতের কেরল ছাড়াও তামিলনাডু ও কর্ণাটকের মতো চা উৎপাদনকারী অবিজেপি রাজ্যগুলি শ্রমিক স্বার্থ নিশ্চিত করতে বরাবরই কার্যকরী ভূমিকা পালন করে চলেছে। ১৯৪৮ সালের ন্যূনতম মজুরি আইনের সাংবিধানিক দায়িত্ব পালন করতে রাজ্যগুলির ভূমিকা প্রশংসনীয়। অন্যদিকে, বিজেপি পরিচালিত অসম ও ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে তৃণমূল বরাবর চা শ্রমিকদের প্রতি তাদের উদাসীনতা দেখিয়ে চলেছে।

উত্তরবঙ্গের চা শ্রমিকদের মজুরি বর্তমানে ২৫০ টাকা। অন্তর্বর্তীকালীন ভিত্তিতে শেষবার মজুরি বেড়েছিল ২০২৩-এর ১ জুন। শ্রম দপ্তরের পক্ষ থেকে অ্যাডভাইজারি জারি করে ২৩২ টাকার ওপর ১৮ টাকা বাড়ানো হয়। এনিয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরা ওরাওঁ বলেন, ‘আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন, নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার গঠনের ১ মাসের মধ্যে চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *