Tax Exemption | বিরোধীদের প্রস্তাবে সায় কেন্দ্রের! জীবন ও স্বাস্থ্যবিমায় কর মুক্তির পথে সরকার

Tax Exemption | বিরোধীদের প্রস্তাবে সায় কেন্দ্রের! জীবন ও স্বাস্থ্যবিমায় কর মুক্তির পথে সরকার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : জীবন ও স্বাস্থ্যবিমার (Health Insurance coverage) ক্ষেত্রে কর মুক্ত (Tax Exemption) করতে অনেকদিন ধরে বিরোধীরা সরকারকে চেপে ধরেছিল। অবশেষে বিরোধীদের ওই চাপে সুর নরম করল কেন্দ্র।

বিমাকে করমুক্ত করার ওই প্রস্তাবে ছাড়পত্র মিলেছে বলে জানালেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিমা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর কনভেনার সম্রাট চৌধুরী (Samrat Chowdhury)। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে বহুদিন থেকে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এনিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন। তাছাড়াও বিষয়টি নিয়ে সংসদে সরব হয়েছে তৃণমুল সাংসদরা।

বিরোধীদের কথায়, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি বিমাক্ষেত্রে প্রভাব পড়েছে। অতীতে জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আরও অনেক রাজ্যের অর্থমন্ত্রীরাও জীবন ও স্বাস্থ্যবিমার জিএসটি তুলে দেওয়া অথবা জিএসটি কম করার পক্ষে ছিলেন।

কিন্তু বিরোধীদের ওই প্রস্তাবকে মানতে টালবাহানা করছিল কেন্দ্র। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে আগামী দিনে করের বোঝা কমিয়ে নেক্সট জেনারেশন জিএসটি (Subsequent Technology GST) চালু করা হবে। এরপরই স্বাস্থ্যবিমা থেকে পুরোপুরি জিএসটি প্রত্যাহার করার পথে হাঁটল কেন্দ্র।

কেন্দ্রের ওই সিদ্ধান্ত কার্যকর হলে জীবন ও স্বাস্থ্যবিমায় কর শূন্য শতাংশে নেমে আসবে। তবে জিএসটি কাউন্সিলের পরের বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সেই সুবিধা সরাসরি সাধারণ মানুষজন পাবেন কী না তা নিয়ে সংশয় রয়েছে মন্ত্রিগোষ্ঠীর সদস্যদের মধ্যে। অনেকের ধারণা, এতে বিমার প্রিমিয়াম কমবে না। তাই বুধবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে একাধিক সদস্য দাবি করছেন, শুধু করমুক্ত নয়। তার সুবিধা যাতে সাধারণ মানষজন পান, সেটাও নিশ্চিত করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *