Taliban authorities | চাপা পড়ে থাকা মহিলাদের উদ্ধারে তালিব সরকারকে আর্জি হু-র

Taliban authorities | চাপা পড়ে থাকা মহিলাদের উদ্ধারে তালিব সরকারকে আর্জি হু-র

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কাবুল: কম্পন বিধ্বস্ত অঞ্চলে আফগান নারীদের উদ্ধারে পুরুষ অভিভাবক ছাড়াই মহিলা কর্মীদের যাওয়ার অনুমতি দিক তালিবান সরকার (Taliban authorities)। ইসলামি আইনকে সরিয়ে রেখে এই অনুমতি তাঁদের দেওয়া হোক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Well being Group) কাবুল সরকারের কাছে এই আবেদন রেখেছে। হু-র আর্জিতে কোনও বিবৃতি দেয়নি আফগানিস্তান সরকার।

সেপ্টেম্বরের ১ তারিখে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে মহিলাদের অবস্থা আরও শোচনীয়। তাঁরা ত্রাণ সাহায্য পাচ্ছেন না। ইসলামি আইন কঠোরভাবে অনুসৃত হওয়ায় কম্পন বিধ্বস্ত অঞ্চলে চাপা পড়ে থাকা মহিলাদের উদ্ধার করতে পারছেন না পুরুষ সেবাকর্মীরা। এদেশে কোনও পুরুষ মহিলাদের স্পর্শ করা দূরে থাক, তাঁদের মুখের দিকে তাকাতেও পারেন না। এই পরিস্থিতিতে মহিলা সেবাকর্মীরা যাতে কম্পনবিধ্বস্ত অঞ্চলে নারীদের উদ্ধারে যেতে পারেন সেজন্য তাঁদের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হোক। আফগানিস্তানে মেয়েদের কোথাও একা যাওয়ার নিয়ম নেই।

বর্তমান পরিস্থিতিতে পুরুষ অভিভাবক ছাড়াই মহিলা সেবাকর্মীদের কম্পনগ্রস্ত অঞ্চলে যেতে দিতে হবে বলে উল্লেখ করে কাবুলে হু-র কার্যালয়ের ডেপুটি ডা: মুক্তা শর্মা বলেছেন, ‘মহিলা সেবাকর্মীদের অভাব এখানে বড় সমস্যা।’ তিনি জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসাকর্মীদের মধ্যে ৯০ শতাংশ পুরুষ। বাকি ১০ শতাংশ মহিলা হলেও তাঁরা চিকিৎসক নন। বেশিরভাগই ধাত্রী ও নার্স। মহিলাদের দেহ পুরুষকর্মীরা স্পর্শ করতে পারবেন না, এই নিয়ম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *