North Sikkim | ভূমিধসে এখনও নিখোঁজ ৬ জওয়ান, ছাতেনে পৌঁছাল এনডিআরএফের উদ্ধারকারী দল
সানি সরকার, শিলিগুড়ি : নিখোঁজ সেনা জওয়ানদের খোঁজে এবার লাচেনের ছাতেনে পৌঁছাল এনডিআরএফের দল। মঙ্গলবার সকালে শিলিগুড়ি থেকে বিশেষ হেলিকপ্টারে ৩২ সদস্যর দলটি প্রথমে পৌঁছায় সিকিমের পাকিয়াং বিমানবন্দরে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত সিকিম। রবিবার রাতে ছাতেনে সেনা ছাউনির ওপর ধস নামে। এতে তিন জওয়ান নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ ছয় জন। তাঁদের খোঁজেই […]
আরও পড়ুন