জলে গেল ক্যাপ্টেন হার্দিকের লড়াই, ক্রুণাল দাপটে ওয়াংখেড়েতে মুম্বই বধ আরসিবি’র

জলে গেল ক্যাপ্টেন হার্দিকের লড়াই, ক্রুণাল দাপটে ওয়াংখেড়েতে মুম্বই বধ আরসিবি’র

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২২১/৫ (কোহলি-৬৭, পাতিদার-৬৪, হার্দিক-৪৫/২, বোল্ট-৫৭/২) মুম্বই ইন্ডিয়ান্স: ২০৯/৯ (তিলক-৫৬, হার্দিক-৪২, ক্রুণাল-৪৫/৪) ১২ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠেছিলেন হার্দিক পাণ্ডিয়া। দুরন্ত লড়াই করেও যদিও শেষমেশ জয়ের মুখ দেখা হয়নি। সোমসন্ধ্যায় ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফের ব্যাট-বল হাতে জ্বলে ওঠেন মুম্বই ক্যাপ্টেন। কিন্তু এবারও […]

আরও পড়ুন
কামব্যাক ম্যাচে বুমরাহর ঝুলি শূন্য, টি-টোয়েন্টিতে নয়া রেকর্ডের মালিক কোহলি

কামব্যাক ম্যাচে বুমরাহর ঝুলি শূন্য, টি-টোয়েন্টিতে নয়া রেকর্ডের মালিক কোহলি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফিরেছিলেন বিরাট কোহলি। শেষমেশ সে ম্যাচ হেরেই যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সোমবার ওয়াংখেড়েতে একেবারে চেনা ছন্দে অবতীর্ণ কিং কোহলি। গড়লেন নয়া রেকর্ডও। কোহলির সঙ্গে টেক্কা দিয়ে দুরন্ত পারফরম্যান্স ক্যাপ্টেন রজত পাতিদারেরও। দুই ব্যাটারের সৌজন্যেই দু’শোর গণ্ডি পেরিয়ে গেল আরসিবি। পাঁচ উইকেটে […]

আরও পড়ুন
চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, ‘সিংহের প্রত্যাবর্তনে’ ছন্দে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স?

চোট সারিয়ে ফিরলেন বুমরাহ, ‘সিংহের প্রত্যাবর্তনে’ ছন্দে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। সম্পূর্ণ ফিট হয়ে মুম্বই দলে যোগ দিচ্ছেন জশপ্রীত বুমরাহ। বিসিসিআইয়ের থেকে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সও সোশাল মিডিয়ায় বুমরাহর কামব্যাকের খবর জানিয়েছে। যার মূল বক্তব্য, ‘সিংহ জঙ্গলে ফিরে এসেছে’। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। তবে বিসিসিআইয়ের সেন্টার অফ […]

আরও পড়ুন
মুম্বইকে হারাতেই পন্থের সঙ্গে হাসিমুখে গোয়েঙ্কা, হার্দিকের উপর রেগে আগুন আকাশ আম্বানি!

মুম্বইকে হারাতেই পন্থের সঙ্গে হাসিমুখে গোয়েঙ্কা, হার্দিকের উপর রেগে আগুন আকাশ আম্বানি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি দলই সমালোচনায় বিদ্ধ। দুটি দলই এখনও সেরা ফর্মে আসতে পারেনি। আর ম্যাচের ফলাফল যাই হোক না কেন, নেটদুনিয়ায় বারবার চর্চায় আসে দুই দলের মালিকের গতিবিধি। লখনউ হারলে ভাইরাল হয় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে পন্থের ছবি। আর মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে তো গত মরশুম থেকে বিতর্ক লেগেই রয়েছে। আর দু’দলের মোকাবিলা শেষেও চর্চায় […]

আরও পড়ুন
জলে গেল হার্দিকের অনন্য রেকর্ড, পন্থের ব্যর্থতার দিন ঘরের মাঠে লখনউ জয়ের নায়ক এম স্কোয়ার

জলে গেল হার্দিকের অনন্য রেকর্ড, পন্থের ব্যর্থতার দিন ঘরের মাঠে লখনউ জয়ের নায়ক এম স্কোয়ার

লখনউ সুপার জায়ান্টস: ২০৩/৮ (মার্শ-৬০, মারক্রাম-৫৩, হার্দিক- ৩৬/৫) মুম্বই ইন্ডিয়ান্স: ১৯১/৫ (সূর্যকুমার-৬৭, নমন-৪৬) ১২ রানে জয়ী লখনউ সুপার জায়ান্টস সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ২৭ কোটির তারকা। অধিনায়ক হিসেবে তো বটেই, ব্যাটার হিসেবেও তাঁর থেকে বিরাট প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে সমর্থকদের। কিন্তু সেই প্রত্যাশার চাপে যেন জর্জরিত ঋষভ পন্থ। আবারও ব্যাট হাতে ব্যর্থ তিনি। তবে […]

আরও পড়ুন
‘আমার দায়িত্ব শেষ…’, নেতৃত্ব বিতর্কের মধ্যেই ভাইরাল রোহিতের ভিডিও

‘আমার দায়িত্ব শেষ…’, নেতৃত্ব বিতর্কের মধ্যেই ভাইরাল রোহিতের ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে ব্যাটে রান নেই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গত তিন ম্যাচে রোহিত শর্মা করেছেন ০, ৮, ১৩ রান। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে তাঁর ফর্ম নিয়ে জোর চর্চা চলছে। এর মধ্যে রোহিতের বক্তব্য নিয়ে ফের বিতর্ক বেঁধেছে। লখনউ মেন্টর জাহির খানের সঙ্গে হিটম্যানের কথোপকথনে ফিরে আসছে মুম্বইয়ে গতবারের অধিনায়ক বিতর্ক। […]

আরও পড়ুন
‘এর থেকে তো ৪৩-র ধোনি ভালো’, রোহিতের খারাপ ফর্ম নিয়ে চরম কটাক্ষ নেটিজেনদের

‘এর থেকে তো ৪৩-র ধোনি ভালো’, রোহিতের খারাপ ফর্ম নিয়ে চরম কটাক্ষ নেটিজেনদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে রোহিত শর্মার দুঃসময় অব্যাহত। মুম্বই ইন্ডিয়ান্স জয়ে ফিরলেও রানে ফেরা হল না হিটম্যানের। নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ রানে আউট হন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। তারপরই সোশাল মিডিয়ায় চরম কটাক্ষ। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন তো বলেই দিলেন, নামটা রোহিত শর্মা না হলে এতদিনে মুম্বই বসিয়ে দিত। আরও পড়ুন: ০, ৮, […]

আরও পড়ুন
‘কী যেন…’, রোহিতের রোগ মনে করিয়ে সতীর্থর নাম ভুললেন হার্দিক! ওয়াংখেড়েতে ফিরছেন নারিন?

‘কী যেন…’, রোহিতের রোগ মনে করিয়ে সতীর্থর নাম ভুললেন হার্দিক! ওয়াংখেড়েতে ফিরছেন নারিন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মহারণে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। সেখানে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। আর তারপরই গণ্ডগোল। প্রথম একাদশ জানাতে গিয়ে ভুলে গেলেন সতীর্থের নাম। একটু সময় মনে করে তবে জানালেন অভিষেক ঘটছে অশ্বিনী কুমারের। এদিন তাদের প্রথম একাদশে নেই রোহিত শর্মা। সম্ভবত ইমপ্যাক্ট […]

আরও পড়ুন
হোম অ্যাডভান্টেজের পক্ষে সওয়াল কেকেআর কোচের, মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের অস্ত্র ‘মুম্বইকর’ রাহানে

হোম অ্যাডভান্টেজের পক্ষে সওয়াল কেকেআর কোচের, মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের অস্ত্র ‘মুম্বইকর’ রাহানে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে হার সামলে রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছে কেকেআর। সামনে মুম্বই ইন্ডিয়ান্স। সেটা আবার ওয়াংখেড়েতে। এই পরিস্থিতিতে নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দিকে ধেয়ে এল পিচ সংক্রান্ত প্রশ্ন। যেখানে তিনি স্পষ্টতই ‘হোম অ্যাডভান্টেজে’র পক্ষে সওয়াল করলেন। ইডেনে প্রথম ম্যাচে আরসিবির কাছে হারতে হয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছে পিচ বিতর্ক। অনেকেরই মতে, […]

আরও পড়ুন
‘আরও দায়িত্ব নিতে হবে…’, পরপর হারে বিধ্বস্ত হার্দিক নাম না করে বিঁধলেন রোহিতকেই!

‘আরও দায়িত্ব নিতে হবে…’, পরপর হারে বিধ্বস্ত হার্দিক নাম না করে বিঁধলেন রোহিতকেই!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের শুরুতেই পর পর দুই হার। সেটার চেয়েও বড় কথা, দু’ম্যাচের কোনওটিতেই সেভাবে লড়াই পর্যন্ত করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। দুটি ম্যাচেই কোনও সময়ের জন্য মনে হয়নি মুম্বই জিততে পারে। স্বাভাবিকভাবেই হতাশ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি বলছেন, গোটা দলকেই আরও বেশি দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ব্যাটারদের। নাম না করলেও মুম্বই অধিনায়ক […]

আরও পড়ুন
অভিষেকেই ৩ উইকেট, ম্যাচ শেষে ধোনির বাহবা! মুম্বই হারলেও চর্চায় অটোচালকের ছেলে ভিগ্নেশ

অভিষেকেই ৩ উইকেট, ম্যাচ শেষে ধোনির বাহবা! মুম্বই হারলেও চর্চায় অটোচালকের ছেলে ভিগ্নেশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন তারকা তুলে আনার ক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের নামডাক আছে। জশপ্রীত বুমরাহ থেকে হার্দিক পাণ্ডিয়া, তালিকা ক্রমশ দীর্ঘ হবে। এবার কি সেখানে জুড়তে চলেছে ভিগ্নেশ পুথুরের নাম? মুম্বই ম্যাচ হারলেও তিন উইকেট নিয়ে চর্চায় কেরলের ‘চায়নাম্যান’  বোলারের ভেলকি। ২৪ বছর বয়সি ক্রিকেটার ম্যাচ শেষে পেলেন ধোনির বাহবা। আরও পড়ুন: অথচ প্রথম শ্রেণির […]

আরও পড়ুন
রাচীন-ঋতুরাজ জুটিতে বাজিমাত, আইপিএলের ‘এল ক্লাসিকো’তে নড়বড়ে মুম্বইকে হারাল চেন্নাই

রাচীন-ঋতুরাজ জুটিতে বাজিমাত, আইপিএলের ‘এল ক্লাসিকো’তে নড়বড়ে মুম্বইকে হারাল চেন্নাই

মুম্বই ইন্ডিয়ান্স: ১৫৫-৯ (তিলক ৩১, সূর্য ২৯, নূর ৪-১৮) চেন্নাই সুপার কিংস: ১৫৮-৬ (রাচীন রবীন্দ্র ৬৫, ঋতুরাজ গায়কোয়াড় ৫৩) চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে জয়ী। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের সবচেয়ে সফল দুই দলের লড়াই। এক কথায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এল ক্লাসিকো। কিন্তু সেই লড়াই প্রত্যাশা পূরণ করতে পারল কই! অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এবং দলের […]

আরও পড়ুন
তেতাল্লিশেও এত ক্ষিপ্রতা! চোখের নিমেষে সূর্যকে স্ট্যাম্প আউট করলেন ধোনি, হতবাক প্রাক্তনরাও

তেতাল্লিশেও এত ক্ষিপ্রতা! চোখের নিমেষে সূর্যকে স্ট্যাম্প আউট করলেন ধোনি, হতবাক প্রাক্তনরাও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৪৩। প্রতি বছর মরশুম শুরুর আগে তাঁর অবসর নিয়ে গুঞ্জন, জল্পনা চলে। আর প্রতিবছরই মহেন্দ্র সিং ধোনি বুঝিয়ে দিয়ে যান, তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি। রবিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে যেভাবে সূর্যকুমার যাদবকে স্ট্যাম্প আউট করলেন ধোনি, সেটা এককথায় তাঁর পক্ষেই সম্ভব। আরও পড়ুন: রবিবার চিপকে ইনিংসের শুরুর […]

আরও পড়ুন
আইপিএলে রোহিতের হাতে বিশেষ গ্লাভস, কী বার্তা দিতে চান হিটম্যান?

আইপিএলে রোহিতের হাতে বিশেষ গ্লাভস, কী বার্তা দিতে চান হিটম্যান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে নতুন গ্লাভস পরে মাঠে নামলেন রোহিত শর্মা। ভারতীয় দলের ওয়ানডে অধিনায়কের দস্তানায় লেখা রয়েছে এক বিশেষ বার্তা। আসলে রোহিত নিজের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতার জানাতে চান। সেজন্যই ওই বিশেষ গ্লাভসটি তৈরি করিয়েছেন তিনি। আইপিএলে রোহিতের গ্লাভসে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে ‘এস’, ‘এ’, ‘আর’। আসলে নিজের পরিবারের বাকি তিন সদস্যের নামের আদ্যাক্ষর […]

আরও পড়ুন