আয়-বৈষম্য সূচকে ভারতের বিস্ময়কর উন্নতি, তবু ওরা থাকে ওপারে!

আয়-বৈষম্য সূচকে ভারতের বিস্ময়কর উন্নতি, তবু ওরা থাকে ওপারে!

‘জিনি সূচক’ একটি সীমিত পরিমাপক, যা শুধুমাত্র আয়ের ভিত্তিতে বৈষম্য বোঝায়। কিন্তু এখনকার অর্থনীতিতে ‘আয়’ আর ‘জীবনযাত্রার মান’ সমার্থক নয়। বিশ্বব্যাঙ্কের তরফে প্রকাশিত এপ্রিল মাসের আয়-বৈষম্য সূচকে ভারতের বিস্ময়কর উন্নতি ঘটেছে বলে দাবি করা হয়েছে। তাই কি? প্রকৃত অর্থে যদি বৈষম্য হ্রাস হত, তবে শহর ও গ্রামের মধ্যে শিক্ষার মানে এত ব্যবধান থাকত? লিখছেন সুজনকুমার […]

আরও পড়ুন
বিহারে ভোটের বাকি তিনমাস, এই সময়ে কেন ভোটার তালিকা ঝাড়াই-বাছাই করছে কমিশন?

বিহারে ভোটের বাকি তিনমাস, এই সময়ে কেন ভোটার তালিকা ঝাড়াই-বাছাই করছে কমিশন?

ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ নিয়ে দেশের নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। কী উদ্দেশ্যে কমিশন বিহার বিধানসভা নির্বাচনের মুখে মাত্র মাস তিনেক সময়ে ভোটার তালিকা পুরো ঝাড়াই-বাছাই করছে? লিখছেন সুতীর্থ চক্রবর্তী। সুপ্রিম কোর্টে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ নিয়ে দেশের নির্বাচন কমিশনকে যেভাবে ধাক্কা খেতে হল, তা নজিরবিহীন। গত এক দশকে নরেন্দ্র মোদির সরকারের […]

আরও পড়ুন
কোলাহলহীন! দুর্ঘটনাগ্রস্ত ড্রিমলাইনারের দুই পাইলটের কথাতেও স্তব্ধতা

কোলাহলহীন! দুর্ঘটনাগ্রস্ত ড্রিমলাইনারের দুই পাইলটের কথাতেও স্তব্ধতা

‘সুইচ অফ’ শব্দটি টেনে নিয়ে যায় সম্ভাবনাহীন ঘোর তমসার স্রোতে। দুর্ঘটনাগ্রস্ত ড্রিমলাইনারের দু’জন পাইলটের কথাতেও স্তব্ধতার পূর্বাভাস। রমেশ সিপ্পি-র ‘শোলে’ প্রথম দিকে আদৌ সিনেমা হলে আলোড়ন ফেলতে পারেনি। এত আশা ছিল যে-সিনেমা নিয়ে, তা এভাবে মুখ থুবড়ে পড়বে? জবরদস্ত স্টার-সমারোহ। কী বঁাধুনি চিত্রনাট্যের! প্রতিহিংসা ও প্রেম, বন্ধুত্ব ও আত্মত্যাগ, মৃত্যু ও রোমান্স– তুরীয় ছন্দে নেচে […]

আরও পড়ুন
ফেয়ারনেস ক্রিমে মিলেছে স্টেরয়েড, এবার বোধোদয় হবে?

ফেয়ারনেস ক্রিমে মিলেছে স্টেরয়েড, এবার বোধোদয় হবে?

ফেয়ারনেস ক্রিমে স্টেরয়েড থাকে। বহু দিন ধরে বলে চলেছে ‘ইতাতসা’ সংস্থা। সদ্য স্বীকৃতি পেল বড় মঞ্চের। ফেয়ারনেস ক্রিমের রবরবা কমবে?  ২০০৩ সালে মন্দিরা বেদি তোলপাড় রচেছিলেন সারা দেশে। সে-বছর ক্রিকেট বিশ্বকাপের কমেন্ট্রি বক্সে তাঁকে দেখা গিয়েছিল ‘লাইভ’ খেলার ধারাভাষ্য দিতে। মেয়েরা দর্শকের ভূমিকায় স্বচ্ছন্দ– এই ধারণা ভেঙে দিয়েছিল মন্দিরার সপ্রতিভ উপস্থিতি। ক্রিকেটের ব্যাকরণ বোঝেন, ব্যাখ্যা […]

আরও পড়ুন
সন্তানকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বাবা-মাও! রিলসের নেশা সর্বনাশা

সন্তানকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বাবা-মাও! রিলসের নেশা সর্বনাশা

‘ভাইরাল’ হতে কখনও সন্তানকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বাবা-মা। কেউ করছে মারাত্মক স্টান্ট। রিল্‌সের নেশা, সর্বনাশা। তরুণ-তরুণীদের একদা প্রধান চিন্তা ছিল পড়াশোনা, কেরিয়ার, আত্মোন্নয়ন এবং ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু সময় বদলেছে। এখন অনেকে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকছে রিল্‌স বানানো, ভিডিও এডিটিং কিংবা সোশ্যাল মিডিয়ায় ‘ফলোয়ার’ বাড়ানো নিয়ে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো– যেমন, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, […]

আরও পড়ুন
সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল ৯ জন বিশ্বচ্যাম্পিয়ন, দাবায় রুশ আধিপত্য অস্তমিত?

সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল ৯ জন বিশ্বচ্যাম্পিয়ন, দাবায় রুশ আধিপত্য অস্তমিত?

দাবায় রাশিয়ার একাধিপত্য ছিল চোখে পড়ার মতো। কিন্তু সাম্প্রতিক ফিডে তালিকায় একজনও রুশ দাবাড়ু নেই। এদিকে ভারত থেকে তিনজন! মধ্যযুগে রাশিয়ার উত্তরে নবগোরোদ রিপাবলিক বলে একটি স্বাধীন দেশের অস্তিত্ব ছিল। পশ্চিমে গাল্‌ফ অফ ফিনল্যান্ড থেকে পুবে উরাল পর্বতমালার উত্তর দিশা পর্যন্ত বিস্তৃত ছিল এই দেশের ভৌগোলিক সীমা। পঞ্চদশ দশকে রাশিয়া আধিপত্য বিস্তার করে এ দেশের […]

আরও পড়ুন
ক্ষমতার খেলা, প্রভাবশালীর প্রকৃত অর্থ

ক্ষমতার খেলা, প্রভাবশালীর প্রকৃত অর্থ

মানুষ এখন ‘প্রভাবশালী’ শব্দটি শুনলেই আঁতকে ওঠে। ক্ষমতার পরিভাষায় বদলে গিয়েছে এর প্রকৃত অর্থ। যা শুনলেই মনে জাগে আতঙ্ক। খুন হয়েছেন উৎপলকুমারী নামের এক বাঙালি বিবাহিতা যুবতী। তাঁর লোভী, লম্পট, মাতাল স্বামী মতীন্দ্রনাথ মুখোপাধ‌্যায় তাঁকে খুন করেছে স্বর্ণালংকারের লোভে। উৎপলকুমারীর পিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ‌্যায়, ‘দুর্গেশনন্দিনী’, ‘কপালকুণ্ডলা’, ‘আনন্দমঠ’ এবং ‘আনন্দমঠ’-এর অন্তর্গত ‘বন্দেমাতরম্‌’-এর দুর্বার লেখক এবং ইংরেজ আমলের […]

আরও পড়ুন
অজ্ঞাত উড়ন্ত বস্তু, সত্যজিৎ রায় ও প্রেমেন্দ্র মিত্রের রচনা

অজ্ঞাত উড়ন্ত বস্তু, সত্যজিৎ রায় ও প্রেমেন্দ্র মিত্রের রচনা

সত্যজিৎ রায় ও প্রেমেন্দ্র মিত্রর রচনায় আধুনিক বিজ্ঞানের বিভিন্ন উপাদান– যেমন: রোবট, টাইম মেশিন, অদৃশ্যতা এসেছে, তেমনই এসেছে ভিনগ্রহ, মহাকাশযান ও ‘ইউএফও’-র রোমাঞ্চকর ইঙ্গিত। লিখছেন মানস ভট্টাচার্য। যে-প্রশ্ন আমাদের সর্বাধিক নাড়া দেয় তা হল, এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা কি একা? না কি আমাদের ‘প্যারালাল’ কোনও ইউনিভার্স আছে, যেখানে অস্তিত্ব রয়েছে পৃথিবীর মতো প্রাণেরও? আমরা যেমন তাদের […]

আরও পড়ুন
মহাকাশ কেন্দ্র থেকে দেখছেন পৃথিবীকে, সীমান্তহীন শুভাংশু

মহাকাশ কেন্দ্র থেকে দেখছেন পৃথিবীকে, সীমান্তহীন শুভাংশু

শুভাংশু শুক্লা মহাকাশ কেন্দ্র থেকে দেখছেন যে পৃথিবীকে, তার সঙ্গে ‘সীমান্ত’ ধারণার সম্পর্ক নেই। এর চেয়ে প্রাজ্ঞ মনোভাব আর হয় না! ‘সারা জীবনে সবচেয়ে বুদ্ধিমান বলে যে-লোকটিকে চিনেছি ও জেনেছি, সে কিন্তু লিখতে-পড়তে পারত না। ভোর চারটেয় সময়, যখন নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে তখনও সূর্যের আলো ফরাসি ভূখণ্ডে ঝঁাপিয়ে পড়েনি, সেই লোকটি ঘুম থেকে উঠে […]

আরও পড়ুন
ইংরাজির নাক কেটে ভারতীয় ভাষার যাত্রাভঙ্গ, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

ইংরাজির নাক কেটে ভারতীয় ভাষার যাত্রাভঙ্গ, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

ইংরাজি-বলিয়েরা লজ্জিত হবেন, এমন ব্যবস্থা নাকি দ্রুত গড়ে উঠবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এও তো ঠিক, ভারতীয় ইংরেজির একটি নিজস্ব পরিসর গড়ে উঠেছে, তাতে আনন্দিত হওয়ার কথা। আর বৃহত্তর জনসংযোগের প্রশ্নে ইংরাজি জানা বিশেষ দরকার। তাহলে কেন উঁচু-নিচু ভেদ? কেন বিদ্বেষ বপন? লিখছেন বিশ্বজিৎ রায়।   কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বই উদ্বোধনের অনুষ্ঠানের সূত্রে কিছু দিন […]

আরও পড়ুন
একের পর এক যুদ্ধ, রাষ্ট্রসংঘ কেন নীরব দর্শক?

একের পর এক যুদ্ধ, রাষ্ট্রসংঘ কেন নীরব দর্শক?

একের-পর-এক যুদ্ধ, অথচ রাষ্ট্র সংঘ নীরব দর্শক। মানবতার পাশে দাঁড়াতে চায় আদৌ? সম্মিলিত জাতিপুঞ্জের মতো হবে না তো এর ভবিষ‌্যৎ? বর্তমান বিশ্বের উত্তাল যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্র সংঘের ভূমিকা এক গভীর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। একের পর এক সংঘাত, লক্ষ-লক্ষ মানুষের বাস্তুচ্যুতি, মানবাধিকার লঙ্ঘনের করুণ চিত্র– এসবের মাঝে রাষ্ট্র সংঘ যেন শুধুই বিবৃতি দেওয়া, আর উদ্বেগ প্রকাশের […]

আরও পড়ুন
যুদ্ধ নিয়ে আবিল রোম্যান্টিকতা, চলেছি কোন নরক অভিমুখে?

যুদ্ধ নিয়ে আবিল রোম্যান্টিকতা, চলেছি কোন নরক অভিমুখে?

আমরা কি ক্রমশ এগিয়ে চলেছি তৃতীয় কোনও বিশ্বযুদ্ধের দিকে? আসলে, ‘যুদ্ধ’ বিষয়ে আবিল রোমান্টিকতা রয়েছে কিছু মানুষের মনে! এ মুহূর্তে পৃথিবীর অবস্থাটা ঠিক কেমন? হুবহু বলে গিয়েছেন রবীন্দ্রনাথ, যিনি পৃথিবী ছেড়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে: ‘খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে’। সত্যিই কি ঘনিয়ে আসছে আরও এক মহাযুদ্ধের মেঘ? মধ‌্যপ্রাচ্যে বিপুল হানাহানির খরবায়ু ছড়িয়ে পড়ছে […]

আরও পড়ুন
সোনমের চলন বাঁকা, তবু নারীমাত্রই ছলনাবতী সাব্যস্ত হয় না

সোনমের চলন বাঁকা, তবু নারীমাত্রই ছলনাবতী সাব্যস্ত হয় না

সোনম রাজবংশী অপরাধী। কিন্তু এই একটি উদাহরণ এঁকে আমরা নারীমাত্রই ছলনাবতী ও বেওয়াফা, তা সাব্যস্ত করেত পারি না। ‘চেঁচাইছিলি কেনে?’ রাজামশাইয়ের প্রশ্নে গুপী অবাক হয়ে যায়। উত্তর দেয়, ‘আজ্ঞে, চেঁচাইনি তো! গান গাইছিলাম।’ রাজামশাই বলা বাহুল্য মনোযোগ দেন না। চলে যান পরের প্রশ্নে, ‘সপ্তক জানা আছে?’ ঘটনাচক্রে সাত সুর জানা ছিল গুপীর। তৃতীয় সুর কী? […]

আরও পড়ুন
রাখে হরি মারে কে! মৃত্যুঞ্জয়ী বিশ্বাসকুমার রমেশ ও ভূমি চৌহান

রাখে হরি মারে কে! মৃত্যুঞ্জয়ী বিশ্বাসকুমার রমেশ ও ভূমি চৌহান

বিশ্বাসকুমার রমেশ এবং ভূমি চৌহান– দু’জনেই ফিরে এলেন মৃত্যুমুখ থেকে। একেই বলে রাখে হরি মারে কে! বিধির বিধান হয়তো এটাই! আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের পথে ওড়ার ৩২ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। প্রথমে শোনা গেল বিমানে যে, ২৪২ জন যাত্রী ছিলেন, প্রত্যেকে নিহত। তারপর এল এই অবিশ্বাস‌্য সংবাদ– নিহত ২৪১ জন। একজন বেঁচে […]

আরও পড়ুন
বন্ধুত্বে চিড়! ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের রসায়ন

বন্ধুত্বে চিড়! ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের রসায়ন

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা ট্রাম্পের? বোমা ফাটিয়ে কোন ঝড়ের পূর্বাভাস দিলেন ইলন মাস্ক?  ডোনাল্ড ট্রাম্প যেদিন দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়ে তাঁর ওভাল অফিসে আসীন হলেন, সেদিনই প্রবল এবং আকস্মিক ঝটকাটি মারলেন তঁার বন্ধুবর ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প যত ক্ষমতা আর সম্পদের অধিকারী হন না কেন, তিনি ওভাল অফিসের রীতিনীতি, ফরম‌্যালিটির শিকলে অাবদ্ধ। ইলন […]

আরও পড়ুন
রেপো রেট কমানো ইতিবাচক সিদ্ধান্ত, আখেরে লাভ অর্থনীতির

রেপো রেট কমানো ইতিবাচক সিদ্ধান্ত, আখেরে লাভ অর্থনীতির

রেপো রেট কমায় যদি ইএমআই কমে বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হয়, মূলধন সস্তা হওয়ায় বাড়তি লগ্নি আসে, আখেরে লাভ অর্থনীতির। বছরের তৃতীয় মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকে বড় চমক দিল রিজার্ভ ব‌্যাঙ্ক। তারা এক ধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিল। এতটা কারও প্রত‌্যাশায় ছিল না। এর অাগে ফেব্রুয়ারিতে রিজার্ভ ব‌্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট […]

আরও পড়ুন
বাড়ছে করোনা, বলছে ‘তফাত যাও’

বাড়ছে করোনা, বলছে ‘তফাত যাও’

ভিড় এড়িয়ে, মাস্ক, স‌্যানিটাইজার ও সাবানের ব‌্যবহার বাড়িয়ে আমরা কি কমিয়ে দিতে পারি না নিজের ও অপরের জন‌্য করোনার সম্ভাব‌্য বৃদ্ধি?  মহামারী প্রসঙ্গে যত সাহিত‌্য প্রকাশিত হয়েছে, প্রায় ৬৭৭ বছর আগে লেখা জিওভান্নি বোকাচিয়ো-র ‘দ‌্য ডেকামেরন’ থেকে ওরহান পামুকের ‘দ‌্য নাইটস অফ প্লেগ’, গাব্রিয়েল গারসিয়া মার্কেসের ‘লাভ ইন দ‌্য টাইম অফ কলেরা’ থেকে আলবে্যর কামু-র […]

আরও পড়ুন
চাগোস দ্বীপপুঞ্জ, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পত্তনের গল্প

চাগোস দ্বীপপুঞ্জ, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পত্তনের গল্প

চাগোস দ্বীপপুঞ্জ (১৯৬৮ সালে অধিগৃহীত) মরিশাস ফিরে পাবে ব্রিটেনের থেকে–কেবল একটি দ্বীপ (দিয়েগো গার্সিয়া) তারা দখলে রাখল! ওদেরও দেশটা তার মানে দু’-টুকরো হয়ে রইল আমাদের তিন টুকরোর মতো! বাকি গল্পও কি এক? যার ছিপটি উন্নয়ন শব্দে গাঁথা! লিখছেন অমিতাভ মালাকার।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘মুক্ত বিশ্ব’-র প্রবক্তারা একে-একে অধিকৃত জমি বা উপনিবেশ থেকে ব্যবসার পাট গোটাতে থাকে। […]

আরও পড়ুন
‘লেডি এনকাউন্টার স্পেশালিস্ট’! শাহিদাকে কখনও গ্রাস করেনি মৃত্যুভয়

‘লেডি এনকাউন্টার স্পেশালিস্ট’! শাহিদাকে কখনও গ্রাস করেনি মৃত্যুভয়

এই নামে যাঁকে ডাকা হত, রাজোরি এবং পুঞ্জের বহু আতঙ্কবাদীর এনকাউন্টার করেছেন তিনি– ‘টাইগ্রেস অফ জম্মু-কাশ্মীর’। চেষ্টা ও অধ্যবসায়ের জোরে নয়ের দশকে ভারতীয় পুলিশে এনেছিলেন নতুন ধারণা ও ধারা। সেই অফিসারের নাম– শাহিদা পারভিন গাঙ্গুলি। মৃত্যুভয় তাঁকে কখনও গ্রাস করতে পারেনি। লিখছেন অনুভা নাথ। ‘খুব লড়ি মরদানি ও তো ঝঁাসিওয়ালি রানি থি’– কবি সুভদ্রা কুমারী […]

আরও পড়ুন
ভাষা অস্মিতা বনাম ভাষা স্বাধীনতা, কোন পথে যাবে দেশ?

ভাষা অস্মিতা বনাম ভাষা স্বাধীনতা, কোন পথে যাবে দেশ?

বেঙ্গালুরুর ব্যাঙ্ক আধিকারিক কন্নড়ে কথা না বলার জন্য সমালোচিত। স্থানীয় ভাষা না জানা থাকলে তা অগৌরবের?   ভাষা অস্মিতা বনাম ভাষা স্বাধীনতা? এই দেশকে এক ছাতার তলায় আনা যাবে কোন ভাষা-দর্শনে? সম্প্রতি, বেঙ্গালুরুতে ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’-র একজন ম্যানেজার পদমর্যাদার আধিকারিক গ্রাহকের সঙ্গে কথা বলার সময় কন্নড় বলতে অস্বীকার করেন। তাঁর মত ছিল, ভারতে হিন্দি বা […]

আরও পড়ুন
ট্রাম্পের অপচেষ্টা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অশনিসংকেত!

ট্রাম্পের অপচেষ্টা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অশনিসংকেত!

বিদেশ থেকে পড়ুয়া আনার বিশেষ অধিকার হারাতে চলেছে হার্ভার্ড বিশ্ববিদ‌্যালয়? ট্রাম্পের এই অপচেষ্টা সফল হবে কি? সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল‌্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম এক্স হ‌্যান্ডলে জানিয়েছেন– হার্ভার্ড বিশ্ববিদ‌্যালয়ের ক‌্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ এবং চিনা কমিউনিস্ট পার্টির আধিপত‌্য বাড়াবাড়ির জায়গায় পৌঁছেছে। এর নেপথ্যে হার্ভার্ড কর্তৃপক্ষর প্রচ্ছন্ন সমর্থন স্পষ্ট। চড়া মাইনে নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ‌্যালয় বিদেশ থেকে পড়ুয়া নিয়ে […]

আরও পড়ুন
চুরির অপবাদে আত্মহনন কিশোরের! মানবিকতায় কতটা পিছিয়ে

চুরির অপবাদে আত্মহনন কিশোরের! মানবিকতায় কতটা পিছিয়ে

‘চুরি’-র মিথ্যে অপবাদে অপমানিত হয়ে কিশোরের আত্মহননের সাম্প্রতিক ঘটনা দেখাল, মানবিকতা রক্ষায় আমরা এখনও কতটা পিছিয়ে। অপবাদের ক্ষত যে কত গভীর হতে পারে, সেই উপলব্ধি আমাদের নতুন নয়। তবুও সমাজ বারবার একই ভুল করে ফেলে। পাঁশকুড়ার যে সপ্তম শ্রেণির পড়ুয়াটি একটি চিপ্‌সের (‘কুরকুরে’) প‌্যাকেট চুরির অপবাদ মানতে না পেরে আত্মঘাতী হল, সে সমাজকে কত বড় […]

আরও পড়ুন
বহুদলীয় প্রতিনিধি দল মোদির দূরদর্শিতার পরিচায়ক হলেও তা যেন সরকারের প্রচারযন্ত্র না হয়

বহুদলীয় প্রতিনিধি দল মোদির দূরদর্শিতার পরিচায়ক হলেও তা যেন সরকারের প্রচারযন্ত্র না হয়

সাতটি বহুদলীয় প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কূটনৈতিক দূরদর্শিতার পরিচায়ক। তবে তা যেন মোদি সরকারের প্রচারযন্ত্র না হয়! যদি এই উদ্যোগটিকে ব্যক্তিপুজো বা দলীয় প্রোপাগান্ডায় পরিণত করা হয়, তাহলে তা ভারতের দীর্ঘ দিনের কূটনৈতিক অর্জনের উপরই আঘাত হানবে। পহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তীতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]

আরও পড়ুন
আশ্চর্য ‘রিয়্যালিটি শো’, জাতীয়তাবাদ প্রমাণের নব ফিকির! 

আশ্চর্য ‘রিয়্যালিটি শো’, জাতীয়তাবাদ প্রমাণের নব ফিকির! 

এমন ‘রিয়‌্যালিটি শো’ করা হোক, যেখানে অংশ নেবেন অভিবাসীরা, আর বিজয়ী পাবেন মার্কিন নাগরিকত্ব! জাতীয়তাবাদ প্রমাণের নব ফিকির!  যা বলিব সত্য বলিব। এই মর্মে রিয়‌্যালিটি শো তৈরি হলে কেমন হয়? সত্যকথনে সমস্যা কীসের– আপাতভাবে মনে হতে পারে। কিন্তু সত্য জানতে চাওয়া প্রশ্নটি যদি হয় দু’-মুখো ধারের তরোয়ালের মতো, তাহলে বিষয়টি কি আর খুব নিরীহ থাকে? […]

আরও পড়ুন
অমানবিকতার চরম, আম চুরির অপরাধে মৃত্যুদণ্ড!

অমানবিকতার চরম, আম চুরির অপরাধে মৃত্যুদণ্ড!

আম চুরির অপরাধে মৃত্যুদণ্ড! অমানবিক কাণ্ড ঘটেছে নৈহাটির আতিসারা গ্রামে। এত নিষ্ঠুর হয় মানব-হৃদয়! জনতার রোষে পুড়ল বাগান। আমবাগানের গাছে ঝুলছে পাকা আম। শুনশান দুপুরবেলা। দু’-একটা আম পেড়ে খেতে ইচ্ছা করবে না, এমন বাঙালি বিরল। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন ভরপুর আমবাগানের আহ্বানে পড়েই হয়তো ‘বর্ণপরিচয়’-এ ‘আ’ বর্ণের পরিচিতিতে লিখেছিলেন– ‘আমটি আমি খাবো পেড়ে’। ‘আ-এ আম’ […]

আরও পড়ুন
বিহার নির্বাচনে ভালো ফল করতেই জাতিগণনার সিদ্ধান্ত বিজেপির?

বিহার নির্বাচনে ভালো ফল করতেই জাতিগণনার সিদ্ধান্ত বিজেপির?

যে-বিজেপি জাতভিত্তিক জনগণনা বা জাতিগণনার বিরুদ্ধে ছিল, হঠাৎ তারা পক্ষে গেল কেন? বিহার নির্বাচনে ভালো ফল করতেই কি কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিল? অল্প সময়ে নির্বাচনী সুবিধালাভের জন্য আপস? উন্নয়নের প্রচার, না কি বিভেদের কানাগলি– নির্বাচনী রাজনীতিতে জাতগণনা কোন পথে? লিখছেন শুভময় মৈত্র। চারদিকে যুদ্ধের দামামা। ফলে সংবাদ এবং সমাজমাধ্যমে সেই খবরই বেশি থাকবে। বড় […]

আরও পড়ুন
কেন অপারেশন সিঁদুর এক জীবনদর্শনের লড়াই

কেন অপারেশন সিঁদুর এক জীবনদর্শনের লড়াই

ভারতের সেনা মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশির পরিবার সেনাবাহিনীর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। অন্যদিকে, পাকিস্তানের আহমেদ শরিফ চৌধুরীর বাবা সুলতান বসিরউদ্দিন মাহমুদ হতে পারেন পরমাণু বিজ্ঞানী, কিন্তু রাষ্ট্রসংঘের ‘সন্ত্রাসবাদী তালিকাভুক্ত’! এবারের ভারত-পাক লড়াই তাই ধর্মের লড়াই ছিল না। ছিল একটি ‘সভ্য’ ও ‘গণতান্ত্রিক’ দেশের সঙ্গে ‘জিহাদি’ মনোভাবাপন্ন দেশের লড়াই। লিখছেন সুমন ভট্টাচার্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় […]

আরও পড়ুন
যুদ্ধের আবহেও বিহার জয়ের বটিকা

যুদ্ধের আবহেও বিহার জয়ের বটিকা

টগবগ করা ক্রোধ, ক্ষোভ ও প্রত্যাঘাতের প্রত্যাশায় প্রতীক্ষারত জনতাকে জাতগণনার সিদ্ধান্ত জানানো, এই যুদ্ধের আবহে, এককথায় অকল্পনীয়! অ্যান্টি-ক্লাইম্যাক্স! তড়িঘড়ি বিহারে গিয়ে নরেন্দ্র মোদি তা-ও করলেন। কারণ, ধর্মীয় কারণে ‘নিষ্পেষণ’-এর অভিযোগে বিজেপি যাদের চক্ষুশূল, তাদের একাংশকে কাছে টানতে চাইছেন তিনি সুচারুভাবে। ভোট যে বড় বালাই! লিখছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়।  পহেলগাঁও হত্যালীলার খবর পেয়ে সৌদি আরব থেকে তড়িঘড়ি […]

আরও পড়ুন
মহাকাব্যের যুদ্ধবর্ণনা আশ্চর্যসুন্দর! বদলেছে সংঘাতের সেই সংজ্ঞা ও সীমারেখা

মহাকাব্যের যুদ্ধবর্ণনা আশ্চর্যসুন্দর! বদলেছে সংঘাতের সেই সংজ্ঞা ও সীমারেখা

আমাদের দু’টি আশ্চর্যসুন্দর মহাকাব্যে অসংখ্য যুদ্ধযাত্রা বর্ণিত। এবং তার সঙ্গে জড়িত ন্যায় ও অন্যায়, ধর্ম ও অধর্ম, বিচার ও অবিচারের দ্বন্দ্ব। যুদ্ধের প্রাথমিক প্রতিক্রিয়া প্রধানত দু’রকমের। একটি হল তীব্র ভীতি, হাড় হিম করা আতঙ্ক, সমাজব্যবস্থার তন্তুগুলি ছিন্নভিন্ন হয়ে যাওয়ার সংশয়। অন্যটি আবার সম্পূর্ণ বিপরীত– রণং দেহি উত্তেজনায় সাজো-সাজো রব তোলা, প্রতিপক্ষকে দুরমুশ করে দেওয়ার মনোবাসনা, […]

আরও পড়ুন
পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ক্যাশলেস সুবিধা, সিকির অপর পিঠ?

পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ক্যাশলেস সুবিধা, সিকির অপর পিঠ?

পথ দুর্ঘটনায় আহতদের জন‌্য কেন্দ্রের সদ‌্য চালু করা ক্যাশলেস সুবিধা সাধুবাদ যোগ্য। পাশাপাশি তা বিদ্ধ অজস্র সমালোচনা ও প্রশ্নবাণেও। ভারতে প্রতিদিন গড়ে প্রায় ৪৬২ জন পথ দুর্ঘটনায় মারা যায়। অর্থাৎ, বছরে প্রায় ২ লক্ষ। শুধু ২০২২ সালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৯৭২ জনের। সড়ক দুর্ঘটনা ভারতে অনিচ্ছাকৃত আঘাতের কারণে মৃত্যুর অন্যতম […]

আরও পড়ুন