কাউন্সিলররা হতে পারবেন না ওয়ার্ড সভাপতি, ছাব্বিশের আগে আরও ‘কঠোর’ তৃণমূল
অপরাজিতা সেন: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলীয় সংগঠনকে আরও বিকেন্দ্রীকরণের উদ্দেশে কঠোর নীতি লাগু করতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। যাঁরা পুরসভার কাউন্সিলর, তাঁরা আর নিজেদের ওয়ার্ডের দলীয় সংগঠনের সভাপতি হতে পারবেন না। মূলত সংগঠনকে আরও ঢেলে সাজাতেই তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা-সহ পুরসভা এলাকাগুলির সাংগঠনিক পদাধিকারী নির্বাচনে এই নীতিতেই কাজ হবে বলে জানা যাচ্ছে। […]
আরও পড়ুন