T20I World Cup | ইডেনে সঞ্জু-ঝড়: ক্যারিবিয়ানদের উড়িয়ে সেমিফাইনালে ভারত, সামনে এবার ‘লড়াইয়ের’ ওয়াংখেড়ে

T20I World Cup | ইডেনে সঞ্জু-ঝড়: ক্যারিবিয়ানদের উড়িয়ে সেমিফাইনালে ভারত, সামনে এবার ‘লড়াইয়ের’ ওয়াংখেড়ে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমালোচকদের মুখে কুলুপ এঁটে ব্যাট হাতে রাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন সঞ্জু স্যামসন। যে ব্যাটারকে নিয়ে গত কয়েকদিন ধরে বেঞ্চে বসে বিশ্বকাপ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, সেই সঞ্জুর চওড়া ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে ধুলোয় মিশিয়ে দিল ভারত। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অপরাজিত ৯৭ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে ভারতকে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে দিলেন এই উইকেটকিপার-ব্যাটার।

সঞ্জুর ‘কামব্যাক’ ও ইডেনের লড়াই
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একসময় চাপে পড়েছিল ভারত। কিন্তু সঞ্জু স্যামসন এদিন ছিলেন অপ্রতিরোধ্য। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকলেও, দলকে জিতিয়ে মাঠ ছাড়ার তৃপ্তি ছিল তাঁর চোখেমুখে। এই জয়ের ফলে আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই-ভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *