T20 World Cup | বিসিসিআই-কে এড়িয়ে সরাসরি আইসিসি-র দরবারে বাংলাদেশ, বিশ্বকাপ নিয়ে বাড়ছে ধোঁয়াশা!

T20 World Cup | বিসিসিআই-কে এড়িয়ে সরাসরি আইসিসি-র দরবারে বাংলাদেশ, বিশ্বকাপ নিয়ে বাড়ছে ধোঁয়াশা!

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের বাইশ গজের লড়াই এবার কি তবে কূটনৈতিক টেবিলে? নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাফ জানিয়ে দিলেন, এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনায় যাবে না বাংলাদেশ। যা কথা হবে, সরাসরি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-র সঙ্গে।

আমিনুল ইসলামের সোমবারের মন্তব্যে স্পষ্ট যে, ভারত সফরের প্রশ্নে তাঁরা বিসিসিআই-কে ব্রাত্য রাখতে চাইছেন। তাঁর যুক্তি, যেহেতু বিশ্বকাপ আইসিসি-র ইভেন্ট, তাই তাঁদের জবাবদিহি কেবল আইসিসি-র কাছেই। আমিনুল বলেন,”ভারতে বিশ্বকাপ খেলা এই মুহূর্তে নিরাপদ নয়। আমরা আইসিসি-কে চিঠি পাঠিয়েছি। ভারত কেবল আয়োজক দেশ, তাই বিসিসিআই-এর সঙ্গে কথা বলে সময় নষ্টের মানে হয় না।” বিসিবি এখন আইসিসি-র উত্তরের অপেক্ষায় এবং দ্রুত এক মুখোমুখি বৈঠকের দাবি জানিয়েছে।

সম্পর্কের এই অবনতির পেছনে কেবল বিশ্বকাপ নয়, জড়িয়ে রয়েছে আইপিএল-ও। কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে সেদেশের তথ্যমন্ত্রক। বিসিবি প্রধান সরকারের এই কঠোর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, আইপিএল ভারতের ঘরোয়া টুর্নামেন্ট, তাই সেটি দেশে দেখানো হবে কি না তা সম্পূর্ণ সরকারি বিষয়।

বিশ্বকাপ বর্জন করলে ভবিষ্যতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজের সম্পর্ক তলানিতে ঠেকবে কি না, তা নিয়ে এখনই জল্পনা উসকে দিতে চাননি আমিনুল। তবে তিনি মনে করেন, “ক্রিকেট আলাদা এবং নিরাপত্তা আলাদা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *