T 20 World Cup Closing | ৫ উইকেটে ২৫৫ তুলল ভারত! অভিষেক-সঞ্জু-ঈশানদের দাপটে কি এবার বাজিমাত?

T 20 World Cup Closing | ৫ উইকেটে ২৫৫ তুলল ভারত! অভিষেক-সঞ্জু-ঈশানদের দাপটে কি এবার বাজিমাত?

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিন বছর আগে এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হৃদয়ভঙ্গ হয়েছিল ভারতের। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে (T 20 World Cup Closing) সেই ক্ষতে প্রলেপ দিতে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করলেন ভারতীয় ব্যাটাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগা ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারের আগেই রানের পাহাড়ে চড়ল টিম ইন্ডিয়া।

ম্যাটের হেনরির প্রথম ওভারে ছক্কা হাঁকিয়ে শুরুটা করেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু আসল তান্ডব শুরু করেন অভিষেক শর্মা। লকি ফার্গুসনের এক ওভারেই তিনি তোলেন ২৪ রান। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ভারতকে পাওয়ার প্লে-তে ৯২ রানে পৌঁছে দেন অভিষেক, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ইতিহাসে সর্বাধিক। ২১ বলে ৫২ রান করে অভিষেক আউট হলেও ততক্ষণে কিউয়ি বোলারদের ছন্দ বিগড়ে গেছে।

অভিষেক ফেরার পর হাল ধরেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। মাত্র ৭.২ ওভারে ১০০ পার করে ভারত। ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন সঞ্জু। এটি তাঁর টানা তিন ম্যাচে অর্ধশতরান। অন্যদিকে ঈশান কিষাণও বিধ্বংসী মেজাজে মাত্র ২৩ বলে নিজের ৫০ পূর্ণ করেন। ১২ ওভারেই ভারতের স্কোরবোর্ড ১৫০ টপকে যায়। ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে কার্যত ম্যাচ নিউজিল্যান্ডের হাতের বাইরে নিয়ে যান তাঁরা।

২০৩ রানের মাথায় সঞ্জু (৮৯) আউট হওয়ার পর রানের গতি কিছুটা থমকায়। জিমি নিশামের বলে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ২০৪ রানের মাথায় ফিরে যান ঈশান এবং একই রানে সূর্যকুমার যাদবও রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দ্রুত তিন উইকেট হারিয়ে ভারত কিছুটা ধাক্কা খেলেও, স্কোরবোর্ডে ততক্ষণে বড় রান উঠে গিয়েছে। এখন দেখার, গতবারের চ্যাম্পিয়ন ভারত এই বিশাল পুঁজি নিয়ে বিশ্বখেতাব ধরে রাখতে পারে কি না। ১৮ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২২০। হেনরির বলে মারতে গিয়ে ১৩ বলে ১৮ রান করে আউট হন হার্দিক। ২২৬ রানে ৫ উইকেট পড়ে ভারতের।  ১৯ ওভারে ৫ উইকেটে ২৩১ রান করে ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ২৫৬ রান তোলে ভারত। অপরাজিত থেকে যান  তিলক (৮) এবং দুবে (২৬)। শেষ ওভারে ২৪ রান তোলেন দুবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *