Sydney | সিডনির সমুদ্রসৈকতে হামলা চালানো দুই বন্দুকধারী বাবা-ছেলে! হামলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Sydney | সিডনির সমুদ্রসৈকতে হামলা চালানো দুই বন্দুকধারী বাবা-ছেলে! হামলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিড়ে ঠাসা অস্ট্রেলিয়ার সিডনি (Sydney) শহরের বন্ডি সমুদ্রসৈকত। ইহুদিদের হানুকা উৎসব চলছিল। সেই মুহূর্তে ছারখার হয়ে যায় সব আয়োজন। দুই বন্দুকধারী আচমকা সৈকতে ইহুদিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। ১০ মিনিটের সেই হামলায় সিডনির সমুদ্রের ধারে মৃত্যু হয়েছে ১৫ জনের। অস্ট্রেলিয়ার পুলিশ সোমবার সকালে জানিয়েছে, বন্দুকবাজ দু’জন সম্পর্কে বাবা ও ছেলে। তবে কী কারণে হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্ডি সৈকতের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলার তকমা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। পুলিশ জানিয়েছে, বন্দুকবাজ পিতা সাজিদ আক্রম। তার নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তাকে সঙ্গ দেন ২৪ বছরের ছেলে নবিদ। সৈকতেই পুলিশের গুলিতে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। হামলাকারী ছেলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় জখম ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বন্ডি সৈকতের উৎসবে অন্তত হাজার জন শামিল হয়েছিলেন। সৈকতের একটি অংশে উৎসব চলছিল। আচমকা সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে দুই আততায়ী। নির্বিচারে গুলি চালাতে থাকে। মহিলা, শিশু বা বয়স্কদেরও রেয়াত করা হয়নি। নিহত ১৫ জনের মধ্যে ১০ থেকে ৮৭ বছর বয়সিরা রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) হামলার সময়ের ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, এক যুবক খালি হাতে এগিয়ে বন্দুকবাজকে পিছন দিক থেকে জাপটে ধরেন এবং তাঁর হাত থেকে বন্দুক কেড়ে নেন। তারপরই তাকে ধরা সম্ভব হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *