Swapna Barman | বন্দেভারতে চড়ে এনজেপি-তে পা রাখলেন স্বপ্না, ডাবগ্রাম-ফুলবাড়িতে ‘বিশাল মার্জিনে’ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন গৌতম

Swapna Barman | বন্দেভারতে চড়ে এনজেপি-তে পা রাখলেন স্বপ্না, ডাবগ্রাম-ফুলবাড়িতে ‘বিশাল মার্জিনে’ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন গৌতম

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: সরাসরি ঘোষণা না হলেও শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে স্বপ্না বর্মনের (Swapna Barman) লড়াই এখন কেবল সময়ের অপেক্ষা। শুক্রবার কলকাতায় তৃণমূলে যোগ দেওয়ার পর, শনিবার দুপুরে বন্দে ভারত এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে পা রাখেন এই এশিয়ান গেমস জয়ী অ্যাথলিট।

এনজেপি স্টেশনে আইএনটিটিইউসি (INTTUC) কর্মী-সমর্থকরা তাঁকে বিপুল উৎসাহে স্বাগত জানান। সেখান থেকে সংবর্ধনা পর্ব সেরে স্বপ্না সরাসরি চলে আসেন ইস্টার্ন বাইপাস সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র তথা বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব।

সংবর্ধনা শেষে সাংবাদিক বৈঠকে গৌতম দেব বলেন, “ডাবগ্রাম-ফুলবাড়িতে আমাদের প্রার্থী অন্তত ৭৫ হাজার ভোটের ব্যবধানে জিতবে।” স্বপ্না কি এই কেন্দ্রের প্রার্থী? এই প্রশ্নটি সরাসরি এড়িয়ে গিয়ে মেয়র বলেন, “স্বপ্না গোল্ডেন গার্ল। ও যেখানেই দাঁড়াবে, সেখানেই জিতবে।” অন্যদিকে স্বপ্না বর্মন জানান, মেয়র গৌতম দেবের (Goutam Deb) আশীর্বাদ তাঁর মাথায় রয়েছে এবং তাঁর জয় নিয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত। রাজনৈতিক মহলের মতে, গৌতম দেবের এই মন্তব্য ও স্বপ্নার আত্মবিশ্বাস কার্যত নিশ্চিত করে দিল যে ডাবগ্রাম-ফুলবাড়িতে এবার ঘাসফুল শিবিরের বাজি স্বপ্না বর্মনই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *