Supreme Courtroom | দিল্লিতে দীপাবলিতে পোড়ানো যাবে সবুজ বাজি, অনুমতি সুপ্রিম কোর্টের

Supreme Courtroom | দিল্লিতে দীপাবলিতে পোড়ানো যাবে সবুজ বাজি, অনুমতি সুপ্রিম কোর্টের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লিতে গ্রিন ক্র্যাকার বা সুবজ বাজি (Inexperienced Firecrackers) পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Courtroom)। দীপাবলিতে (Diwali) দিল্লি সংলগ্ন এনসিআর এলাকায় পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার পোড়ানোর অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছিল। সেই আবেদনে বুধবার সাড়া দিয়েছে আদালত।

প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৮ অক্টোবর থেকে দিল্লিতে পরিবেশবান্ধব বাজি বিক্রি করা যাবে। ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত গ্রিন ক্র্যাকার বিক্রি করা যাবে বলে জানিয়েছে আদালত। একইসঙ্গে বাজি পোড়ানোর ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়। ওই নির্দিষ্ট দিনগুলিতে সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।

আদালতের তরফে এও জানানো হয়েছে, শুধুমাত্র কিউআর কোড সহ প্রোডাক্টই বিক্রি করা যাবে। পুলিশ নিয়মিত টহল দেবে। তারা নজর রাখবে আদালতের নির্দেশ মেনে বাজি বিক্রি হচ্ছে কি না। নির্দেশ অমান্য করলে বিক্রেতাকে কঠিন শাস্তির মুখেও পড়তে হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *