Supreme Courtroom | তদন্তে বাধা ও অসদাচরণের অভিযোগ! রাজীব কুমারকে সাসপেন্ডের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি ইডির

Supreme Courtroom | তদন্তে বাধা ও অসদাচরণের অভিযোগ! রাজীব কুমারকে সাসপেন্ডের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি ইডির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক (I-PAC) তল্লাশি মামলাকে ঘিরে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত তুঙ্গে। এবার পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Courtroom) নতুন আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা (CP Manoj Verma) এবং দক্ষিণ কলকাতার ডিসিপি প্রিয়ব্রত রায়কেও সাসপেন্ড করার আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার শীর্ষ আদালতে আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা। তার ঠিক আগেই কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপ রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ইডির অভিযোগ, আইপ্যাক অফিসে তল্লাশি চলাকালীন রাজীব কুমার এবং রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক তদন্তে বাধা সৃষ্টি করেছেন। কেন্দ্রীয় সংস্থার কাজে প্রয়োজনীয় সহযোগিতা না করে তাঁরা ‘অসদাচরণ’ করেছেন বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারের পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগ (DoPT) এবং স্বরাষ্ট্র মন্ত্রক যাতে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করে, তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ চাওয়া হয়েছে।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *