Summer season Drinks | গরমে শরীর জুড়াতে সেরা পানীয়! বাড়িতেই তৈরি করুন আম, আনারস ও পেয়ারার পান্না

Summer season Drinks | গরমে শরীর জুড়াতে সেরা পানীয়! বাড়িতেই তৈরি করুন আম, আনারস ও পেয়ারার পান্না

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে দোকানের প্রক্রিয়াজাত পানীয়ের বদলে বাড়িতে তৈরি শরবতের কোনো বিকল্প নেই। এই গরমে শরীর ঠান্ডা রাখতে আম পান্না তো জনপ্রিয় বটেই, তবে এবার ট্রাই করতে পারেন আনারস এবং পেয়ারার পান্নাও। নিচে দেওয়া হলো এর সহজ রেসিপি:

মশলা তৈরির উপকরণ ও পদ্ধতি: প্রথমে দুই টেবিলচামচ জিরে, দুই টেবিলচামচ মৌরি, ২-৩টি এলাচ, তিন টেবিলচামচ গোলমরিচ এবং অর্ধেক টেবিলচামচ কালো নুন গরম কড়াইতে শুকনো খোলায় রোস্ট করে নিন। ঠান্ডা হলে মিহি গুঁড়ো করে নিলেই তৈরি শরবতের বিশেষ মশলা।

১. আম পান্না: ৪টি কাঁচা আম, এক কাপ গুড়, সামান্য আদা কুচি, একটি কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে জলসহ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে আমের খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ঘন পেস্ট তৈরি করুন। গ্লাসে বরফ, আমের পেস্ট, লেবুর রস ও তৈরি মশলা মিশিয়ে শীতল জল ঢেলে নিলেই তৈরি আম পান্না। সাজানোর জন্য উপরে কাঁচা আমের ফালি দিতে পারেন।

২. আনারসের পান্না: আমের পরিবর্তে সমপরিমাণ আনারসের টুকরো এবং গুড়ের বদলে এক কাপ চিনি ব্যবহার করে ঠিক একই পদ্ধতিতে আনারসের পেস্ট তৈরি করুন। গ্লাসে বরফ, আনারসের পেস্ট, লেবুর রস ও মশলা মিশিয়ে ঠান্ডা জল ঢেলে পরিবেশন করুন।

৩. পেয়ারার পান্না: ৪টি পেয়ারা টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। কাঁচা লঙ্কার বদলে ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা। পদ্ধতিটি আম পান্নার মতোই। পেয়ারার ঘন পেস্টের সঙ্গে লেবুর রস, মশলা ও ঠান্ডা জল মিশিয়ে বরফসহ পরিবেশন করুন।

বাড়িতেই তৈরি এই প্রাকৃতিক ও সুস্বাদু পানীয়গুলো শরীরের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *