উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। ভারতীয় বায়ুসেনার (IAF) একটি অত্যাধুনিক সুখোই Su-30MKI (Sukhoi Su-30MKI) যুদ্ধবিমান বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাডারের নজরদারি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছে। বিমানটির খোঁজে জোরকদমে তল্লাশি শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। প্রাথমিক খবর অনুযায়ী, যুদ্ধবিমানটি অসমের জোরহাট থেকে উড়েছিল এবং সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট নাগাদ র্যাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
An IAF Su-30 MKI is reported overdue. The plane had taken off from Jorhat, Assam and was final involved at 7.42 pm.
Additional particulars are being ascertained. Search and Rescue mission has been initiated.@DefenceMinIndia@SpokespersonMoD@HQ_IDS_India@adgpi@Indiannavy— Indian Air Pressure (@IAF_MCC) March 5, 2026
২০০০-এর দশকের শুরুর দিকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হওয়া সুখোই Su-30MKI বিমানটিকে অন্যতম শক্তিশালী এবং সক্ষম প্রথম সারির যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয়। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই টুইন-ইঞ্জিন (দ্বি-ইঞ্জিন বিশিষ্ট) মাল্টিরোল ফাইটার জেটটি আসলে ভারত, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের অ্যাভিওনিক্স ও অস্ত্রশস্ত্রের এক অনন্য সমন্বয়।
