Sukanta Majumder | ‘টাইম মেশিনে চাপিয়ে বাবরের আমলে…’, সুকান্তর কটাক্ষের নিশানায় মমতা-সৌগত!

Sukanta Majumder | ‘টাইম মেশিনে চাপিয়ে বাবরের আমলে…’, সুকান্তর কটাক্ষের নিশানায় মমতা-সৌগত!

শিক্ষা
Spread the love


মালদা: “মমতা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়কে টাইম মেশিনে চাপিয়ে বাবরের আমলে পাঠিয়ে দেওয়া উচিৎ।” মেয়েদের বাইরে বেরোনো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন মন্তব্যটি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে ‘মীরজাফর’ ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরিকে ‘মমি’ বলেও কটাক্ষ করেন তিনি।

এদিন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জেলাশাসকের অফিসের সামনে প্রতিবাদ সভা কর্মসূচির আয়োজন করেছিল মালদা জেলা বিজেপি। সেই কর্মসূচিতে উপস্থিত হয়েই এমন মন্তব্যটি করেন সুকান্ত। এদিনের এই কর্মসূচিতে সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ও মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়েল মুর্মু, গোপাল সাহা সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা।

বিজেপির এই কর্মসূচিকে ঘিরে জেলা প্রশাসনিক ভবন চত্বর সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। দুপুর দুটো নাগাদ টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শহরের একাংশ পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছয়। কর্মসূচির দরুন বিজেপি কর্মীরা সামনে থাকা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেও, বাঁশের খুঁটি দিয়ে তৈরি ব্যারিকেড টপকাতে পারেননি। সেই বাঁশের ব্যারিকেডে উঠেও শ্লোগান দিতে দেখা যায় সুকান্ত মজুমদার, জয়েল মুর্মুকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *