Street Accident | সাতসকালে রাজ্য সড়কে দুর্ঘটনা! ট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত তরুণ, আশঙ্কাজনক আরও ১

Street Accident | সাতসকালে রাজ্য সড়কে দুর্ঘটনা! ট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত তরুণ, আশঙ্কাজনক আরও ১

শিক্ষা
Spread the love


নিশিগঞ্জ: বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনার (Street Accident) সাক্ষী থাকল কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক (Cooch Behar)। লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে (Truck-bike collision) মৃত্যু হল এক তরুণের। এই ঘটনায় আরও এক তরুণ গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের বাঘমারা এলাকায় একটি বাইকের সঙ্গে উলটো দিক থেকে আসা মাথাভাঙ্গামুখী (Mathabhanga) একটি ট্রাকের সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাইক আরোহী দুই তরুণই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্যজন রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নিশিগঞ্জ ও টাপুরহাট ফাঁড়ির পুলিশ। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এদিকে, দুর্ঘটনার জেরে কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। ফলিমারি গ্রাম পঞ্চায়েত প্রধান ভোলা বর্মন জানান, মৃত ও আহত ওই দুই তরুণের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *