SSC | বিস্তারিত তথ্য দিয়ে ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ এসএসসির, বিরোধীদের কটাক্ষ ব্রাত্যর

SSC | বিস্তারিত তথ্য দিয়ে ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ এসএসসির, বিরোধীদের কটাক্ষ ব্রাত্যর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) নির্দেশ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরই এসএসসি মামলায় ‘দাগি’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বৃহস্পতিবার ৫৪ পাতার একটি তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেখানে প্রায় ১,৮০৬ জনের নাম রয়েছে। নামের পাশাপাশি প্রার্থীর জন্মের তারিখ, কোন বিষয়ে তিনি শিক্ষকতা করতেন, অভিভাবকের নামও প্রকাশ করা হয়েছে।

আদালতের ‘দাগি’দের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়ার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন ‘দাগি’দের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। দমদমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আদালতের প্রতিটি নির্দেশ মেনে চলার পাশাপাশি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগে বদ্ধপরিকর রাজ্য সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য জানিয়ে দেন, আর কিছু সময়ের মধ্যেই সবিস্তারে এসে যাবে ‘দাগি’দের তালিকা। সেইমতো তালিকা প্রকাশ করল এসএসসি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনকে অবিলম্বে ২০২৫ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষার সমস্ত ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এনিয়ে এসএসসি-কে সময়ও বেঁধে দেয় আদালত। বিচারপতি সিনহা জানান, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। ১০ ডিসেম্বর মধ্যে তা কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। পাশাপাশি ২০১৬ সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও যাঁরা নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁদের নামের তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে জানান বিচারপতি।

আর এরপরই সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেন, ‘স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে এসএসসি।’ পাশাপাশি বিরোধীদের নিশানা করে ব্রাত্য বলেন, ‘বিরোধী হিসেবে দলগুলি চাইবেই, চেষ্টা করবেই যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়োগ করতে না পারে। সেটা তাদের কাজ। আমাদের কাজ নিয়োগ করা। আমরা সেটা স্বচ্ছতার সঙ্গেই করব। আমি মনে করি না যে বিচারক ভেদে কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *