Spain prepare crash | স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ হারালেন চালক সহ ২১, আহত শতাধিক

Spain prepare crash | স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ হারালেন চালক সহ ২১, আহত শতাধিক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ স্পেনের (Spain prepare crash) কর্ডোবা (Cordoba Practice Crash) প্রদেশে রবিবাসরীয় সন্ধ্যায় ঘটে গেল এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগামী বেসরকারি ‘ইরিও’ ট্রেন এবং মাদ্রিদ-হুয়েলভাগামী রাষ্ট্রীয় ‘রেনফে’ ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কেঁপে উঠল আদম্যুজ (Adamuz Accident) শহর সংলগ্ন এলাকা। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যাদের মধ্যে রয়েছেন ইরিও ট্রেনের চালকও। আহত হয়েছেন প্রায় ১০০ জন যাত্রী, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ এই বিপর্যয় ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মালাগা থেকে মাদ্রিদগামী বেসরকারি ‘ইরিও’ (Spain Excessive Velocity Practice Collision) ট্রেনটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা রাষ্ট্রীয় ‘রেনফে’ সংস্থার ট্রেনটির সঙ্গে সেটির প্রচণ্ড গতিতে সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, রেনফে ট্রেনের প্রথম দুটি কামরা দুমড়ে-মুচড়ে লাইন থেকে ছিটকে দূরে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্গম ও নির্জন এলাকা হওয়ায় উদ্ধারকাজ শুরু করতে কিছুটা বিলম্ব হলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল, পুলিশ এবং রেড ক্রসের কর্মীরা। কর্ডোবার ফায়ার চিফ প্যাকো কারমোনা জানিয়েছেন, ট্রেনের কামরাগুলোর অবস্থা এতটাই শোচনীয় ছিল যে, জীবিতদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের মৃতদেহ সরিয়ে পথ তৈরি করতে হয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে সারা রাত অভিযান চালানো হয়। এই চরম বিপদে স্থানীয় আদম্যুজ শহরের সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে তাঁরা উদ্ধারকর্মী ও আহতদের জন্য কম্বল, খাবার ও গরম পানীয় সরবরাহ করেন।

স্পেনের পরিবহণ মন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, সরকার উদ্ধারকাজে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দুর্ঘটনার জেরে মাদ্রিদ এবং আন্দালুসিয়ার মধ্যে সমস্ত হাই-স্পিড ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ঘটনার আকস্মিকতায় এখনও আতঙ্কিত যাত্রীরা। তাঁদের বর্ণনায়, “হঠাৎ এক বিকট শব্দ, তারপরই ঘুটঘুটে অন্ধকার আর চারদিকে শুধু কান্নার আওয়াজ।” মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনা স্পেনের যোগাযোগ ব্যবস্থায় শোকের ছায়া ফেলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *