Sougata Roy | দলীয় নির্দেশ উপেক্ষা করে রাষ্ট্রপতির প্রাতঃরাশে সৌগত রায়, তৃণমূলের অন্দরে অস্বস্তি

Sougata Roy | দলীয় নির্দেশ উপেক্ষা করে রাষ্ট্রপতির প্রাতঃরাশে সৌগত রায়, তৃণমূলের অন্দরে অস্বস্তি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক আগেই জানিয়েছিলেন, সোমবারের এই অনুষ্ঠানে দলের কোনো সদস্য যোগ দেবেন না। কিন্তু দলীয় শৃঙ্খলা উপেক্ষা করেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে পৌঁছে গেলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)

তৃণমূলের সংসদীয় ডেপুটি লিডার শতাব্দী রায় (Shatabdi Roy), এই প্রসঙ্গে বলেন, “সৌগতদা যে কাজগুলি করেন, তা দলের সঙ্গে কতটা যায় জানি না। দিদিই বিষয়টি বুঝবেন।” অন্যদিকে, বিজেপি নেতা মনোজ টিগ্গা কটাক্ষ করে জানিয়েছেন, বর্ষীয়ান সাংসদ হয়েও সৌগত রায় দলের নির্দেশ মানছেন না। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, দলীয় সংঘাতের চেয়ে সংসদীয় সৌজন্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন প্রবীণ এই নেতা। তবে ভোটের মুখে তাঁর এই পদক্ষেপ শাসক শিবিরের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *