Son tries to kill father | ভরা বাজারে বাবাকে খুনের চেষ্টা ছেলের

Son tries to kill father | ভরা বাজারে বাবাকে খুনের চেষ্টা ছেলের

খেলাধুলা/SPORTS
Spread the love


দিনহাটা: ভরা বাজারে (Market) বাবার গলায় ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা ছেলের। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ওকড়াবাড়ি বাজারের ঘটনা।

ওকরাবাড়ি এলাকার বাসিন্দা মনসুর আলিকে (৫৫) তাঁর ছেলে মেহেবুব রহমান ধারালো অস্ত্র (Sharp Weapon) দিয়ে বাজারের মধ্যেই গলায় কোপ দেন। মনসুর আলিকে দিনহাটা মহকুমা হাসপাতালে (Dinhata Sub divitional Hospital) ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছেলে মেহেবুব।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই তরুণ আগেও বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। মেহেবুব সবসময় নেশাগ্রস্ত থাকতেন। এনিয়ে তাঁর বাবার সঙ্গে তাঁর বিবাদ লেগেই থাকত। এর জেরে এমন খুনের চেষ্টা বলে অনুমান পুলিশের।

The publish Son tries to kill father | ভরা বাজারে বাবাকে খুনের চেষ্টা ছেলের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *