Solapur | ‘শেষই হল অস্তিত্বের শুরু’, ইনস্টাগ্রাম পোষ্টের পরেই আত্মঘাতী ১৮ বছরের যুবক!

Solapur | ‘শেষই হল অস্তিত্বের শুরু’, ইনস্টাগ্রাম পোষ্টের পরেই আত্মঘাতী ১৮ বছরের যুবক!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে ‘শেষই হল অস্তিত্বের শুরু’ (The top is the start of existence) লিখে জীবন শেষ করে দিল মহারাষ্ট্রের সোলাপুরের এক ১৮ বছর বয়সী যুবক। মৃতের নাম যোগেশ অশোক খ্যাগ (Yogesh Ashok Khyage)। আত্মহত্যার কিছুক্ষণ আগে সে ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি মর্মস্পর্শী বার্তা পোস্ট করে গিয়েছিল, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

পুলিশ সূত্রে খবর, সুশীল নগরের বাসিন্দা যোগেশ একটি বেকারিতে কাজ করত। গত শনিবার তাঁর বাবা-মা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে তাঁরা দেখেন, যোগেশ সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাড়াতাড়ি যোগেশকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত্যুর অল্প সময় আগে যোগেশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি পোস্ট করে। সেখানে লেখা ছিল, ‘মরার আগে সবার মন থেকে সরে যেতে চাই আমি, যাতে আমার মৃত্যুর পর কেউ আমাকে মনে না করে।’ পাশাপাশি, তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টেটাস দেওয়া ছিল— “The top is the start of existence”। এই মুহূর্তে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কী কারণে ওই যুবক আত্মহত্যার মতো চরম পথ বেছে নিল, তা খতিয়ে দেখছে সোলাপুর পুলিশ। যোগেশের পরিবারে রয়েছেন বাবা, মা এবং তাঁর এক বোন। ঘটনার দরুন স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার এবং এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *