Smriti Mandhana | স্মৃতির বাবার পর এবার অসুস্থ পলাশ! ভর্তি হাসপাতালে

Smriti Mandhana | স্মৃতির বাবার পর এবার অসুস্থ পলাশ! ভর্তি হাসপাতালে

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে চলছিল জমজমাট প্রস্তুতি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়ে বলে কথা। মহারাষ্ট্রের (Maharashtra) সাঙ্গলীতে শুক্রবার হলদির অনুষ্ঠান হয়। মেহেন্দি, সংগীতের পর রবিবার সাত পাকে বাঁধা পড়তেন দু’জন। কিন্তু সেদিনই হৃদরোগের উপসর্গ দেখা দেওয়ায় স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলে স্থগিত হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। বাবার অনুপস্থিতিতে বিয়ের মণ্ডপে বসতে রাজি হননি স্মৃতি। এদিকে এসবের মাঝেই এবার নতুন বিপদের খবর সামনে এল। স্মৃতির হবু বর পলাশ মুচ্ছলকেও (Palash Muchhal) ভর্তি করতে হল হাসপাতালে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন পলাশ। ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি গুরুতর ছিল না। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হোটেলে ফিরে এসেছেন তিনি।

গত এক সপ্তাহ ধরে স্মৃতির বাড়িতে চলছিল বিয়ের নানা অনুষ্ঠান। গতকাল ছিল মূল দিন। কিন্তু বাবার অসুস্থতার খবরে ভেঙে পড়েন স্মৃতি। দুই পরিবারের সঙ্গে আলোচনার পর বিয়ের সমস্ত অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। নতুন তারিখ কবে ঘোষণা হবে, তা এখনও জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *