Sitaare Zameen Par OTT Premiere | পণ ভাঙলেন মিস্টার পারফেকশনিস্ট! অবশেষে ওটিটি-তে আসছে আমিরের ‘সিতারে জমিন পর’

Sitaare Zameen Par OTT Premiere | পণ ভাঙলেন মিস্টার পারফেকশনিস্ট! অবশেষে ওটিটি-তে আসছে আমিরের ‘সিতারে জমিন পর’

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহের স্বার্থ রক্ষায় ‘ধনুকভাঙা পণ’ করেছিলেন আমির খান। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর ছবি ওটিটি (OTT) প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। কিন্তু বড় পর্দায় মুক্তির পর অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন বলিউড অভিনেতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ওটিটির (Sitaare Zameen Par OTT Premiere) পর্দায় আসছে ২০২৫-এর ব্লকবাস্টার ছবি ‘সিতারে জমিন পর’।

কোথায় দেখা যাবে এই ছবি?

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, আমির খানের (Aamir Khan) এই স্পোর্টস ড্রামাটি এবার স্ট্রিমিং হবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ (Sony LIV)-এ। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমির নিজে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই সুখবর দিয়েছেন। যদিও ছবির স্ট্রিমিং শুরুর সঠিক দিনক্ষণ এখনো রহস্যের আড়ালে রাখা হয়েছে। তবে জল্পনা রয়েছে, শীঘ্রই এটি দর্শকদের ড্রয়িংরুমে পৌঁছে যাবে।

১২০ কোটির প্রস্তাব ফিরিয়েছিলেন আমির

সূত্রের খবর, ছবিটির ওটিটি স্বত্ত্ব কেনার জন্য আমাজন প্রাইম ১২০ কোটি টাকার বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রেক্ষাগৃহের ব্যবসা চাঙ্গা করতে এবং বড় পর্দার প্রতি অনুরাগের কারণে সেই সময় ওটিটি রিলিজ একপ্রকার প্রত্যাখ্যান করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। গত বছর ‘পে-পার-ভিউ’ মডেলে ইউটিউবে ছবিটি মুক্তি পেলেও, এবারই প্রথম কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে তা আসতে চলেছে।

সাফল্যের খতিয়ান ও প্রেক্ষাপট

২০০৭ সালের কালজয়ী ছবি ‘তারে জমিন পর’-এর এই আধ্যাত্মিক সিক্যুয়েলটি গত বছর জুন মাসে মুক্তি পেয়েছিল। মাত্র ৮০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বিশ্বজুড়ে ২৬৫ কোটির বেশি ব্যবসা করে। ছবিতে আমির খানকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা গিয়েছে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা (Genelia)। তবে এই ছবির আসল তুরুপের তাস ছিল ১০ জন বিশেষভাবে সক্ষম নবাগত অভিনেতা-অভিনেত্রীর অনবদ্য অভিনয়। প্রেক্ষাগৃহে যাঁরা এই মানবিক লড়াইয়ের গল্প মিস করেছিলেন, তাঁদের জন্য এবার তা নিশ্চিতভাবেই এক বড় উপহার হতে চলেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *