SIR | ভোটার তালিকা থেকে নাম বাদ! তুফানগঞ্জে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, তুঙ্গে রাজনৈতিক তর্জা

SIR | ভোটার তালিকা থেকে নাম বাদ! তুফানগঞ্জে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, তুঙ্গে রাজনৈতিক তর্জা

শিক্ষা
Spread the love


বক্সিরহাট: ভোটার তালিকার (Voter Checklist) বিশেষ নিবিড় সংশোধনী (SIR)-র চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল তুফানগঞ্জ-২ ব্লকের (Tufanganj) শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নাগুরুরহাট এলাকা। টায়ার জ্বালিয়ে বোচামারি-তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, প্রায় ২০০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং ৯০০ জনের নাম রাখা হয়েছে বিচারাধীন তালিকায়।

নাগরিক মঞ্চের উদ্যোগে জাতীয় পতাকা হাতে সকাল থেকেই সড়কে নামেন গ্রামবাসীরা। অবরোধকারী অঞ্জলি সাহা ও জাহাঙ্গীর আলীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম বাদ দিয়ে ‘বাংলাদেশি’ প্রমাণ করার চেষ্টা চলছে। প্রায় দু-ঘণ্টা অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে দাবিতে অনড় ছিলেন বিক্ষোভকারীরা। পরে জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও মহকুমা শাসক কিংশুক মাইতি এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে, বিজেপি নেতা সুশান্ত রাভার অভিযোগ, তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করছে। পাল্টা ব্লক তৃণমূল সভাপতি নিরঞ্জন সরকার দাবি করেছেন, প্রকৃত ভোটারদের নাম বাতিলের পেছনে বিজেপিরই চক্রান্ত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *