SIR | নভেম্বরেই নিবিড় সংশোধন! বাংলা সহ ৫ রাজ্যকে অক্টোবরের মধ্যে প্রস্তুত থাকতে কড়া নির্দেশ কমিশনের

SIR | নভেম্বরেই নিবিড় সংশোধন! বাংলা সহ ৫ রাজ্যকে অক্টোবরের মধ্যে প্রস্তুত থাকতে কড়া নির্দেশ কমিশনের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নির্ভুল করার কাজে গতি আনতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, নভেম্বর মাসেই নাকি শুরু হতে চলেছে ভোটার তালিকার সেই বহু প্রতীক্ষিত বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Particular Intensive Revision) প্রক্রিয়া। সেই প্রস্তুতির অংশ হিসেবেই দিল্লিতে বুধবার থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার সেই বৈঠক থেকে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) প্রতি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে— অক্টোবরের মধ্যেই প্রস্তুতি পর্ব শেষ করতে হবে! উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরী-এই ৫ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি কেমন অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার এই রাজ্যগুলির সিইও-দের সঙ্গে আলাদাভাবে বৈঠকে বসেন কমিশনের ফুল বেঞ্চ। সেখান থেকেই তাঁদের এই নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকেই এই এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ শুরু হতে পারে।

উল্লেখ্য, এই বৈঠকটি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট (IIIDEM)-এ দুদিন ধরে চলছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকের সভাপতিত্ব করছেন। তাঁর সঙ্গে রয়েছেন দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশি এবং দেশের সব রাজ্যের সিইওরা।

জানা গিয়েছে, এই বৈঠকে কমিশন মূলত , DEO, ERO, AERO, BLO ও BLA-দের নিয়োগ ও প্রশিক্ষণ পরিস্থিতি, নতুন ও পুরনো ভোটার তালিকার তথ্য মেলানো এবং আসন্ন নির্বাচনের জন্য কর্মীদের প্রস্তুতি নিয়ে মূল্যায়ন করছে।এর আগে গত ১০ সেপ্টেম্বর এসআইআর-সংক্রান্ত প্রাথমিক বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের ভোটার সংখ্যা, শেষ সংশোধনের সময় এবং বর্তমান তালিকার বিস্তারিত তথ্য জমা দিয়েছিল। এবার সেই তথ্যের ভিত্তিতেই পরবর্তী মূল্যায়ন চলছে।

কমিশনের এক শীর্ষ কর্তা বলেন, “ভোটার তালিকায় কোনও ভুল যেন না থাকে, সেটাই এখন মূল লক্ষ্য।” নির্বাচন কমিশনের স্পষ্ট দাবি, তাঁদের মূল লক্ষ্য চূড়ান্ত ভোটার তালিকা যেন সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়, যার ভিত্তিতে আগামী নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমেই সেই লক্ষ্য পূরণের জোর চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *