SIR গেরোয় ভোটার তালিকায় নামই উঠল না! কোন অঙ্কে জঙ্গলমহলে প্রার্থী হতে পারেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী?

SIR গেরোয় ভোটার তালিকায় নামই উঠল না! কোন অঙ্কে জঙ্গলমহলে প্রার্থী হতে পারেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


এসআইআরের গেরোতেই কি চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠলো না আজসু সুপ্রিমোর? গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর সেই তালিকায় দেখা যায় আজসু (অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন) সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর নাম নেই। এরপরেই রবিবার ঝাড়খণ্ডের রাঁচি থেকে আকাশপথে দিল্লি রওনা হন তিনি। যা নিয়ে নতুন করে জঙ্গলমহলে তৈরি হয়েছে নয়া জল্পনা।

আরও পড়ুন:

গত ৮-৯ মাস অর্থাৎ ২০২৪ সালের জুলাই-আগস্ট থেকেই জঙ্গলমহলে জল্পনা চলছিল বাঘমুন্ডি বিধানসভা আসনে প্রার্থী হতে পারেন আজসু সুপ্রিমো। সুবর্ণরেখা নদী পেরিয়ে ঘন ঘন তাঁর আসা যাওয়া শুরু হয়েছিল এই বঙ্গে। পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচিতে হাজির থাকছিলেন ঝাড়খণ্ডের রাঁচি জেলার সিল্লি থানার লাগাম গ্রামের বাসিন্দা সুদেশ। একের পর এক দলের পার্টি অফিস উদ্বোধন হচ্ছিল তাঁর হাত ধরে। সম্প্রতি তিনি কর্মী সভাও করে গিয়েছিলেন। এমনকি বিজেপি সূত্রে খবর, দিল্লি থেকে বঙ্গ বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছিল একুশের পুনরাবৃত্তি যাতে না হয়। অর্থাৎ বাঘমুন্ডি বিধানসভা আসনে শরিক আজসু প্রার্থীকে যাতে দলের নিচুতলা মেনে নিয়ে ভোটের প্রচারে কাজ করে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত ঝালদা ১ নম্বর ব্লকের ২৪ তুলিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ে নাম নেই ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর। যদিও সুদেশ মাহাতোর কথায়, “বিষয়টি কি হয়েছে দেখবো।”

গত ৮-৯ মাস অর্থাৎ ২০২৪ সালের জুলাই-আগস্ট থেকেই জঙ্গলমহলে জল্পনা চলছিল বাঘমুন্ডি বিধানসভা আসনে প্রার্থী হতে পারেন আজসু সুপ্রিমো। সুবর্ণরেখা নদী পেরিয়ে ঘন ঘন তাঁর আসা যাওয়া শুরু হয়েছিল এই বঙ্গে। পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচিতে হাজির থাকছিলেন ঝাড়খণ্ডের রাঁচি জেলার সিল্লি থানার লাগাম গ্রামের বাসিন্দা সুদেশ।

এদিকে ঝালদা ১ নম্বর ব্লকের বিডিও অভীক বন্দ্যোপাধ্যায় জানান, “৬ নম্বর ফর্মে ওই নামে ভোটার তালিকায় নাম তোলার জন্য কোন আবেদন জমা পড়েছিল কিনা তা বলতে পারছি না। তবে আইডি নম্বর মিললে আমরা বলে দিতে পারব।” সবে মিলিয়ে ভোটের আবহে সুদেশ মাহাতোর ভোটার তালিকায় নাম নিয়ে জল্পনা বেড়েই চলেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে জঙ্গলমহল বাঘমুন্ডিতে কি তাহলে অন্য কোন সমীকরণ? বাঘমুন্ডিতে কি প্রার্থী হবে বিজেপি-র? ভোটার তালিকায় নাম না উঠতেই কি সুদেশ তড়িঘড়ি দিল্লি উড়লেন? নাকি বাঘমুন্ডি বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন সুদেশ মাহাতো এটা স্রেফ ভাসিয়ে দেওয়ার রাজনীতি? নাকি ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার সুপ্রিমো তথা বিধায়ক টাইগার জয়রাম মাহাতোর সঙ্গে কোন বোঝাপড়া? উত্তর খুঁজছে বাঘমুন্ডি।

প্রশ্ন উঠছে জঙ্গলমহল বাঘমুন্ডিতে কি তাহলে অন্য কোন সমীকরণ? বাঘমুন্ডিতে কি প্রার্থী হবে বিজেপি-র? ভোটার তালিকায় নাম না উঠতেই কি সুদেশ তড়িঘড়ি দিল্লি উড়লেন? নাকি বাঘমুন্ডি বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন সুদেশ মাহাতো এটা স্রেফ ভাসিয়ে দেওয়ার রাজনীতি? নাকি ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার সুপ্রিমো তথা বিধায়ক টাইগার জয়রাম মাহাতোর সঙ্গে কোন বোঝাপড়া? উত্তর খুঁজছে বাঘমুন্ডি।

আরও পড়ুন:

তবে ভোটার তালিকায় নাম তোলার বিধি বলছে, মনোনয়নের আগে পর্যন্ত এই কাজ সম্ভব। ৬ নম্বর ফর্মে আবেদন করে নাম তোলার ক্ষেত্রে ১৮ বছর বয়স, যে এলাকা থেকে নাম তোলা হবে সেখানে ৬ মাসের বাসিন্দা ও দেশের নাগরিকত্ব থাকলেই সহজেই নাম উঠে যাবে। আজসু সূত্রে খবর, ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর নাম তোলার জন্য দলেরই কোন নেতা অনলাইনে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে ডাক পড়েছিল। কিন্তু সেই শুনানিতে হাজিরা দেননি সুদেশ। আসেননি তাঁর পরিবারের কেউ।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *