SIR | এসআইআরের কাজের চাপ! মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও-র মৃত্যু

SIR | এসআইআরের কাজের চাপ! মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএলও-র মৃত্যু

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার মুর্শিদাবাদ (Murshidabad)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিএলও (BLO)-র। বৃহস্পতিবার রাতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) (SIR)-এর কাজ করার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নামে ওই বিএলও। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। জাকিরের পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হয়েছে তাঁর।

মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা জাকির। কান্দি বিধানসভা কেন্দ্রের দীঘা এলাকার ১৪ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। জাকিরের পরিবারের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে সব এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। রাত জেগে ফর্ম আপলোড করার কাজ করতেন। প্রায় প্রতিদিন রাত জেগে কাজ করার জন্য অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। পরিবারের এক সদস্য জানান, ‘প্রত্যেকদিন সকালে এসআইআর-এর কাজ করতে বেরোতেন জাকির। আবার গভীর রাত পর্যন্ত এনুমারেশন ফর্ম সার্ভারে আপলোড করতেন।’ অতিরিক্ত কাজের চাপেই এমনটা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার।

এসআইআর নিয়ে বিএলও’দের জেরবার হওয়ার কোনো না কোনো অভিযোগ সামনে আসছে প্রতিদিন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সামনে আসছে ক্ষোভ-বিক্ষোভ। চলছে নানা বিতর্ক। এসবের মাঝেই একের পর এক বিএলও মৃত্যু নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *