SIM card racket | কোচবিহারে ভুয়ো সিম কার্ড চক্র, এবার শহর থেকে গ্রেপ্তার বছর ২৪-এর যুবক

SIM card racket | কোচবিহারে ভুয়ো সিম কার্ড চক্র, এবার শহর থেকে গ্রেপ্তার বছর ২৪-এর যুবক

ব্লগ/BLOG
Spread the love


কোচবিহার: ভুয়ো সিম কার্ড কাণ্ডে কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ রায় (২৪)-কে গ্রেপ্তার করল পুলিশ। গত ২৫ ফেব্রুয়ারি পুন্ডিবাড়ি থানা এলাকায় ভুয়ো সিম কার্ডের একটি বড় আন্তরাজ্য চক্র ধরা পড়ে। সেখান থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমেই এবার কোচবিহার শহর থেকে এই যুবককে গ্রেপ্তার করা হল। ঘটনাপ্রসঙ্গে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘কোচবিহার শহর থেকে দীপ রায় নামে ওই যুবককে পুন্ডিবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে।’

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অভিযুক্ত সিম কার্ড বিক্রেতারা ভুয়ো সিমকার্ড তৈরি করতেন। মোটা টাকার বিনিময়ে সেই ভুয়ো সিম কার্ডগুলি প্রতারণা চক্রের হাতে পৌঁছে দেওয়া হতো। সেগুলো দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘটানো হতো সাইবার অপরাধ। সুত্রের খবর, ওই সিমকার্ড বিক্রেতারা গ্রাহকদের তথ্য ব্যবহার করে কোথাও ১০ টি আবার কোথাও ১৫টি করে ভুয়ো সিমকার্ড তৈরি করেছিল। ইতিমধ্যেই রাজ্য সাইবার ক্রাইম বিভাগ থেকে কোচবিহার জেলা পুলিশের কাছে এরকম ৬৮১ টি সিম কার্ডের তথ্য পাঠানো হয়েছে, যেগুলি জেলার নয়টি পিওএস (পয়েন্ট অফ সেলস) থেকে তৈরি করা হয়েছিল। যার মধ্যে কোতোয়ালি থানা এলাকায় ৪ টি, পুন্ডিবাড়িতে ৪ টি ও বক্সিরহাটে ১ টি পিওএস রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই জেলার বিভিন্ন জায়গায় পুলিশের তরফে অভিযান চলছে। পুন্ডিবাড়ি, কোতোয়ালি, দিনহাটা, ঘোকসাডাঙ্গা এলাকাতেও গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সিমকার্ড বিক্রেতাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *