Siliguri Hit and Run | সেবক রোডের ঘটনার রেশ কাটতে না কাটতেই শিলিগুড়িতে ফের ‘হিট অ্যান্ড রান’, প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা

Siliguri Hit and Run | সেবক রোডের ঘটনার রেশ কাটতে না কাটতেই শিলিগুড়িতে ফের ‘হিট অ্যান্ড রান’, প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: সেবক রোডের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিকে হওয়ার আগেই ফের ‘হিট অ্যান্ড রান’-এর (Siliguri Hit and Run) ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। সোমবার রাতে কাজ সেরে লেকটাউন হয়ে বাড়ি ফেরার পথে আলো চৌধুরি মোড় এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন অঙ্কিতা দাস নামে এক যুবতী।

স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় প্রায় কিছুটা দূরে ছিটকে পড়েন অঙ্কিতা। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান। বর্তমানে ওই তরুণী তিনবাতি মোর এলাকার একটি নার্সিং হোমে ভর্তি রয়েছে। ঘাতক গাড়িটি ধাক্কা মেরে পালিয়ে গেলেও, পরে শিলিগুড়ি থানার পুলিশ মদ্যপ চালকসহ গাড়িটিকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

আহত যুবতীর ভাই অভয় দাসের অভিযোগ, প্রাথমিক ভাবে পুলিশ ঘটনাস্থল কোন থানার অধীনে পড়ে তা নিয়ে এক থানা থেকে অন্য থানায় তাঁদের ঘুরিয়ে হয়রান করে।  অন্যদিকে বারবার কেন শহরে এই ধরনের দুর্ঘটনা ঘটছে, তা নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাতের শহরে নজরদারি আরও জোরদার করার দাবি উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *