Siliguri | শিলিগুড়িতে ডিজিটাল সাফাই! বাড়ি বাড়ি কিউআর কোড

Siliguri | শিলিগুড়িতে ডিজিটাল সাফাই! বাড়ি বাড়ি কিউআর কোড

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়িকে (Siliguri) আরও নির্মল ও পরিচ্ছন্ন করে তুলতে অভিনব উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের। শহর পরিষ্কার রাখার লক্ষ্যে এবার প্রতিটি বাড়িতে লোকেশন-সহ কিউআর কোড (QR Code) বসানোর সিদ্ধান্ত নিল পুরনিগম (Siliguri Municipal Company)। শহরের প্রতিটি কোন থেকে প্রতিদিন নিয়ম মতো আবর্জনা সংগ্রহ হচ্ছে কি না, নয়া প্রযুক্তির মাধ্যমে তা জানা যাবে।

নতুন এই ব্যবস্থায় প্রতিটি বাড়ির প্রবেশপথে একটি ইউনিক কিউআর কোড লাগানো থাকবে (Sensible Waste Administration)। জঞ্জাল অপসারণের কাজে নিযুক্ত ‘নির্মল বন্ধু’ বা ‘নির্মল সাথী’রা (Nirmal Sathi) যখন বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করবেন, তখন তাঁদের ওই কোডটি স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর স্বয়ংক্রিয়ভাবে একটি তথ্য বা নোটিফিকেশন পৌঁছে যাবে শিলিগুড়ি পুরনিগম এবং রাজ্য নগরোন্নয়ন সংস্থা (সুডা)-র কেন্দ্রীয় সার্ভারে। এর ফলে কোন বাড়ি থেকে ঠিক কত সময় বা কোন তারিখে আবর্জনা নেওয়া হয়েছে, তার নির্ভুল হিসাব থাকবে আধিকারিকদের হাতের মুঠোয়। ফলে জঞ্জাল সাফাইয়ের কাজে ফাঁকি দেওয়ার আর কোনও অবকাশ থাকবে না।

বর্তমানে ১০৫ জন ‘নির্মল সাথী’কে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জঞ্জাল অপসারণ বিভাগের এমএমআইসি মানিক দে-র তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সুপারভাইজাররা অ্যাপ ব্যবহারের খুঁটিনাটি শেখাচ্ছেন।

উল্লেখ্য,  প্রায় এক বছর আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটে এই কিউআর কোড ব্যবস্থা চালু হয়েছিল। সেখানে অভাবনীয় সাফল্য পাওয়ার পরই শিলিগুড়িতে এই মডেল কার্যকরের উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই শহরজুড়ে বাড়ি বাড়ি কিউআর কোড বসানোর কাজ শুরু হবে। এই পদ্ধতি ব্যবহারের ফলে শিলিগুড়ি পরিচ্ছন্তার নিরিখে দেশের অন্যতম প্রথম সারির শহর হয়ে উঠবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *