Siliguri | চম্পাসারিতে পুলিশের জালে মাদক কারবারি, স্কুটিতে মিলল বিপুল পরিমাণ কাফ সিরাপ

Siliguri | চম্পাসারিতে পুলিশের জালে মাদক কারবারি, স্কুটিতে মিলল বিপুল পরিমাণ কাফ সিরাপ

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ (Cough Syrup Seized) এক ব্যক্তিকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নরেশ কামটি (৪৭)। তিনি শিলিগুড়ির কুলিপাড়া এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, বুধবার রাতে চম্পাসারির স্টেট গেস্ট হাউসের সামনে পুলিশের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিং চলছিল (Siliguri)। সেই সময় একটি স্কুটিতে করে সন্দেহভাজনভাবে যাচ্ছিলেন নরেশ। তাঁর পায়ের কাছে রাখা একটি কার্টন দেখে পুলিশের সন্দেহ হয়। কর্তব্যরত পুলিশকর্মীরা স্কুটিটি থামিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ! ওই কার্টন থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপের বোতল।

উদ্ধার হওয়া কাফ সিরাপের সপক্ষে কোনও বৈধ নথিপত্র বা প্রেসক্রিপশন দেখাতে পারেননি নরেশ। এরপরই পুলিশ নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে এবং স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নেশার সামগ্রী হিসেবে বিক্রির উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল। এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *