Sheikh hasina | ‘বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে’, ইউনুস সরকারকে নিশানা হাসিনার

Sheikh hasina | ‘বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে’, ইউনুস সরকারকে নিশানা হাসিনার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : গত বছর অগাস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সেখানে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে। অভিযোগ, ইউনুস ক্ষমতায় আসার পর থেকে সেখানে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের উপর লাগাতার হামলা হচ্ছে। ঘরবাড়ি ভাঙচুর-পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে আকছার। ওপার বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের উপর নির্যাতনও বেড়েছে। যদিও ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার বলছে, এসব বিচ্ছিন্ন ঘটনা। কোনও সাম্প্রদায়িক অশান্তি নয়, সংখ্যালঘুরা রাজনৈতিক ক্ষোভের শিকার হচ্ছেন। কিন্তু এই যুক্তি মানতে নারাজ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, ‘সংখ্যালঘুদের উপর হামলা মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়। সেখানে (ওপার বাংলা) মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে। তারা পরিকল্পনামাফিক সংখ্যালঘুদের নিশানা করছে।’

হাসিনার বক্তব্য, ‘আমার শাসনকালে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পারস্পরিক বিশ্বাস অটুট রাখতে যথেষ্ট পরিশ্রম করেছিলাম। দেশে ধর্মনিরপেক্ষতার আবহ ছিল, গণতন্ত্রের মধ্যে বৈচিত্র্য ছিল। কিন্তু এখন ধর্মীয় সংখ্যালঘুরা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তাঁদের মন্দিরে হামলা হচ্ছে, দোকানে লুটপাট চলছে, পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ইউনুস সরকার হিন্দুদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *